হোম > বিনোদন > বলিউড

রাম চরিত্রে নজর কাড়লেন রণবীর কাপুর

বিনোদন ডেস্ক

‘রামায়ণ’ সিনেমার দৃশ্যে রণবীর কাপুর। ছবি: সংগৃহীত

ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল সিনেমা নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’। কয়েক বছরের জল্পনা ও কঠোর গোপনীয়তার পর অবশেষে প্রকাশ পেল রামায়ণ সিনেমার প্রথম ঝলক। রাম চরিত্রে রণবীর কাপুরের কিছু মুহূর্ত প্রকাশ করা হয়েছে প্রায় তিন মিনিটের ভিডিওতে।

প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে রামায়ণ সিনেমাটি, এমনটাই দাবি নির্মাতাদের। প্রকাশিত টিজারের শুরুতেই দেখা যায় অযোধ্যার রাজকীয় সৌন্দর্য। এরপর দেখা যায় সূর্যের প্রখর তেজের সামনে দাঁড়িয়ে থাকা রাম চরিত্রের রণবীর কাপুরকে। রাজকীয় বেশভূষা থেকে শুরু করে সাধারণ জীবন—উভয় লুকেই রণবীরকে শান্ত ও গম্ভীর দেখাচ্ছে।

পৌরাণিক গল্পের সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটানো হয়েছে রামায়ণ সিনেমায়। বৈশ্বিক স্তরে ভারতীয় মহাকাব্যকে উপস্থাপনের উদ্দেশে তৈরি হয়েছে সিনেমাটি। ভিএফএক্সে তাই আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য ছিল প্রযোজক নমিত মালহোত্রার। সে জন্য এ সিনেমায় যুক্ত করা হয়েছে অস্কারজয়ী ভিএফএক্স স্টুডিও ডিএনইজিকে।

‘রামায়ণ’ সিনেমার দৃশ্যে রণবীর কাপুর। ছবি: সংগৃহীত

রামায়ণ সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ এর আবহ সংগীত। অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার প্রথমবারের মতো কোনো ভারতীয় সিনেমায় কাজ করেছেন। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন এ আর রাহমান। এ দুই অস্কারজয়ীর মেলবন্ধন সিনেমার সংগীতকে অন্য স্তরে নিয়ে যাবে, সে আভাস পাওয়া গেছে সদ্য প্রকাশিত ভিডিওতে।

‘রামায়ণ’ সিনেমার দৃশ্যে রণবীর কাপুর। ছবি: সংগৃহীত

এ সিনেমার আরেকটি বড় আকর্ষণ রণবীর কাপুর বনাম ইয়াশ। একদিকে রাম—ধর্ম, সংযম ও নৈতিকতার প্রতীক। অন্যদিকে রাবণ—অসীম জ্ঞান ও শক্তির অধিকারী, কিন্তু অহংকারে অন্ধ। রাবণ চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণি অভিনেতা ইয়াশ।

‘রামায়ণ’ সিনেমার দৃশ্যে রণবীর কাপুর। ছবি: সংগৃহীত

সীতা হিসেবে আছেন সাই পল্লবী, হনুমান চরিত্রে সানি দেওল, লক্ষ্মণ চরিত্রে রবি দুবে, দশরথ চরিত্রে অরুণ গোবিল, কৈকেয়ী হিসেবে আছেন লারা দত্ত, মন্দোদরীর চরিত্রে কাজল আগারওয়াল, সূর্পনখার চরিত্রে রাকুল প্রীত ছাড়াও জনপ্রিয় সব তারকার সম্মিলন এই সিনেমা। যদিও রণবীর ছাড়া অন্য কারও লুক এখনো প্রকাশ্যে আসেনি।

নির্মাতারা নিশ্চিত করেছেন, রামায়ণ আসবে দুটি পর্বে। ২০২৬ সালের দীপাবলিতে বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘রামায়ণ: পার্ট ১’। দ্বিতীয় পর্বটি নির্মাণাধীন, তা মুক্তি পাবে ২০২৭-এর দীপাবলিতে।

ভক্তদের কাদা-ছোড়াছুড়িতে না জড়ানোর অনুরোধ করলেন অপু বিশ্বাস

আবার মঞ্চে হান্ট থিয়েটারের নাটক ‘ক্যাফে দ্য ভলতে’

ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব

লাক্স সুপারস্টার ট্রফি পাওয়া যাচ্ছে না, তদন্তে ‘ওসি হারুন’ ও আরিফিন শুভ

‘প্রিন্স’ সিনেমার জন্য ক্ষমা চাইলেন শাকিব খান

সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং শুরু করলেন রাজকুমার রাও

রুনা-এন্ড্রুর গাওয়া গানের অংশ নিয়ে ডলির নতুন গান

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই

রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন প্রিয়াঙ্কা

শুটিং সেটে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার মালয়ালম পরিচালক