হোম > বিনোদন

এ সপ্তাহের ওটিটি

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

বিনোদন ডেস্ক, ঢাকা

ভূতপূর্ব (বাংলা সিনেমা)

  • মুক্তি: হইচই (৩ এপ্রিল)
  • অভিনয়: রূপাঞ্জনা মিত্র, সন্দীপ্তা সেন, সপ্তর্ষি মৌলিক প্রমুখ
  • গল্পসংক্ষেপ: রহস্যময় অতীত এবং অতিপ্রাকৃত বিষয়বস্তু নিয়ে তৈরি অ্যান্থোলজি থ্রিলার। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মণিহারা’, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তারানাথ তান্ত্রিক’ এবং মনোজ সেনের ‘শিকার’—এই তিনটি গল্পের মেলবন্ধনে তৈরি হয়েছে সিনেমাটি।

সিতারে জমিন পার (হিন্দি সিনেমা)

  • মুক্তি: সনি লিভ (৩ এপ্রিল)
  • অভিনয়: আমির খান, জেনেলিয়া ডি’সুজা প্রমুখ
  • গল্পসংক্ষেপ: গুলশান অরোরা একজন জেদি ও অহংকারী বাস্কেটবল কোচ। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে আদালত তাকে শাস্তিস্বরূপ সমাজসেবামূলক কাজ করার নির্দেশ দেন। তাকে এমন একটি বাস্কেটবল দলকে প্রশিক্ষণ দিতে হবে, যার সদস্যরা বুদ্ধিপ্রতিবন্ধী।

মামলা লিগ্যাল হ্যায় সিজন ২ (হিন্দি সিরিজ)

  • মুক্তি: নেটফ্লিক্স (৩ এপ্রিল)
  • অভিনয়: রবি কিষাণ, নিধি বিস্ট, নায়লা গ্রেওয়াল
  • গল্পসংক্ষেপ: পাটাপাড়গঞ্জ ডিস্ট্রিক্ট কোর্টের অদ্ভুত সব মামলা এবং আদালতের ভেতরের নানা মজার ঘটনা। ভি ডি ত্যাগী এবার বিচারকের আসনে বসে বিচারব্যবস্থার অদ্ভুত দিকগুলো তুলে ধরবে। নতুন সিজনে গাঁজা খাওয়া ইঁদুর, অশ্লীলতার দায়ে অভিযুক্ত টিয়া পাখির বিরুদ্ধে করা মামলার পাশাপাশি সুজাতা দিদির এসি চেম্বার পাওয়ার লড়াই দেখা যাবে।

এক্সও, কিটি সিজন ৩ (ইংরেজি সিরিজ)

  • মুক্তি: নেটফ্লিক্স (২ এপ্রিল)
  • অভিনয়: আনা ক্যাথকার্ট, অ্যান্থনি কেভান, লি সাং হিয়োন প্রমুখ
  • গল্পসংক্ষেপ: শেষ বর্ষের পড়াশোনা শেষ করার জন্য কিটি ফিরে আসে কোরিয়ান ইনডিপেন্ডেন্ট স্কুলে। বন্ধুদের সঙ্গে মধুর স্মৃতি তৈরি করতে চায় সে। একই সঙ্গে মিন হোর সঙ্গে সম্পর্কের বিষয়টি পরিষ্কার করতে চায়। প্রেম, বন্ধুত্ব ও ভবিষ্যৎ নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে কিটিকে।

ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস সিজন ২ (ইংরেজি সিরিজ)

  • মুক্তি: অ্যাপল টিভি (৩ এপ্রিল)
  • অভিনয়: জন হ্যাম, জেমস মার্সডেন, অ্যামান্ডা পিট, অলিভিয়া মান
  • গল্পসংক্ষেপ: সর্বস্ব হারানোর পর নিজের অভিজাত জীবনযাপন ধরে রাখতে প্রতিবেশীদের বাড়িতে চুরি করা শুরু করে কুপ। এতে তার সম্পদ ফুলেফেঁপে উঠতে থাকে। এক রহস্যময় প্রতিবেশীর আগমনে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। কুপের এই চুরির রহস্য ধরে ফেলে সে। তাকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ অবৈধ কাজ করতে বাধ্য করে। প্রথম সিজনের মতো ডার্ক কমেডি ও টান টান উত্তেজনা থাকবে এই সিজনেও।

আজ সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, ২৪ এপ্রিল ‘দম’

হলমালিকদের ক্ষতির দায় প্রিন্সের প্রযোজককে নিতে হবে

অণিমা রায়ের সঞ্চালনায় ‘অণিমার গানঘর’

ভক্তদের কাদা-ছোড়াছুড়িতে না জড়ানোর অনুরোধ করলেন অপু বিশ্বাস

আবার মঞ্চে হান্ট থিয়েটারের নাটক ‘ক্যাফে দ্য ভলতে’

রাম চরিত্রে নজর কাড়লেন রণবীর কাপুর

ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব

লাক্স সুপারস্টার ট্রফি পাওয়া যাচ্ছে না, তদন্তে ‘ওসি হারুন’ ও আরিফিন শুভ

‘প্রিন্স’ সিনেমার জন্য ক্ষমা চাইলেন শাকিব খান

সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং শুরু করলেন রাজকুমার রাও