হোম > বিনোদন > বলিউড

বলিউড

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

বিনোদন ডেস্ক

(বাঁ থেকে) ফারহান, আমির ও রণবীর। ছবি: সংগৃহীত

‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর নতুনভাবে ক্যারিয়ার সাজাচ্ছেন রণবীর সিং। আগে চুক্তিবদ্ধ হওয়া বেশ কিছু সিনেমা থেকে সরে এসেছেন। সে তালিকায় আছে ‘ডন ৩’। এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও শেষ মুহূর্তে সরে যাওয়ায় রণবীরের বিরুদ্ধে ৪০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে মামলা ঠুকে দিয়েছেন প্রযোজক ফারহান আখতার। এ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে ফারহান-রণবীরের মধ্যে। দ্বন্দ্ব সমাধানে উদ্যোগ নিয়েছিল প্রডিউসার্স গিল্ড অব ইন্ডিয়া। তবে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। এবার ইন্ডাস্ট্রির অভিভাবক হয়ে ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এসেছেন আমির খান।

সম্প্রতি আমির খানের বান্দ্রার বাংলোয় এক সন্ধ্যাকালীন বৈঠক হয়। উপস্থিত ছিলেন করণ জোহর, সাজিদ নাদিয়াদওয়ালা, একতা কাপুর, এক্সেল এন্টারটেইনমেন্টের দুই প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি, জোয়া আখতার এবং জি এন্টারটেইনমেন্টের এমডি পুনিত গোয়েঙ্কা। রুদ্ধদ্বার সেই মিটিংয়ের উপলক্ষ ছিল ফারহান-রণবীরের দ্বন্দ্বের সমাধান করা। বৈঠকের পর সবাই আশাবাদী, শিগগির এ সমস্যা মিটে যাবে।

ফারহানের প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, ২০২৩ সালে টিজার প্রকাশ করে রণবীর সিংকে নতুন ডন হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। অভিনেতার সম্মতি নিয়েই কাজ শুরু করে তারা। ধুরন্ধরের কাজ শেষ হওয়ার পরই ডন ৩-এর শুটিং শুরু করার কথা ছিল রণবীরের। কিন্তু ধুরন্ধর সাফল্য পেতেই ডন ৩ ছাড়ার ঘোষণা দেন অভিনেতা, এর বদলে জয় মেহেতার ‘প্রলয়’ সিনেমায় যুক্ত হন; যেটির অন্যতম প্রযোজকও রণবীর।

রণবীর নাকি একাধিকবার সিনেমার চিত্রনাট্য পরিবর্তন করিয়েছেন। পরে চূড়ান্ত খসড়া দেখেও সিনেমা থেকে বেরিয়ে আসেন। রণবীরের জন্য ডন ৩-এর কাজ আটকে গেছে, তাই তাঁর কাছে ৪০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়েছে এক্সেল এন্টারটেইনমেন্ট। কিন্তু প্রডিউসার্স গিল্ড অব ইন্ডিয়ার মিটিংয়ে কোনো রকম ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছেন রণবীর সিং। পাল্টা যুক্তি দিয়ে বলেছেন, ‘সঞ্জয় লীলা বানসালির “বৈজু বাওরা” সিনেমার জন্য এক বছর ধরে প্রস্তুতি নিয়েছিলাম। অন্য কোনো সিনেমায় যুক্ত হইনি। কিন্তু পরে সেটার কাজ বন্ধ হয়ে যায়। তখনো কোনো ক্ষতিপূরণ দাবি করিনি। তাই এ ক্ষেত্রেও ক্ষতিপূরণ দেওয়ার দায় আমার নয়।’ এবার আমিরের মধ্যস্থতায় কী সমাধান আসে, সেদিকে নজর সবার।

মুক্তির অপেক্ষায় সায়রার দুই সিনেমা

ঈদে তিন ভাষায় আসবে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’

দুই দশকের পুতুল

সৌদির উৎসবে কোরিয়ান সিনেমা নিয়ে আয়োজন

বার্লিনে অনুদান পেল বাংলাদেশের সিনেমা

নৃত্যকলায় একুশে পদক নিয়ে নৃত্যশিল্পীদের ক্ষোভ

সাগর জাহানের দুই নাটকে মোশাররফ করিম ও আইশা

রমজানের অনুষ্ঠান উপস্থাপনায় রিচি ও মম

বাক্‌প্রতিবন্ধীর চরিত্রে মৌসুমী হামিদ

অস্কারজয়ী ‘গডফাদার’ তারকা ডুভলের মৃত্যু