হোম > বিনোদন

এ সপ্তাহের ওটিটি

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

বিনোদন ডেস্ক

‘সিটাডেল সিজন ২’ সিরিজের দৃশ্য

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

পথের প্যাঁচাল (বাংলা ফ্ল্যাশ ফিকশন)

  • মুক্তি: চরকি (৭ মে)
  • অভিনয়: ইয়াশ রোহান, বহ্নি হাসান প্রমুখ
  • গল্পসংক্ষেপ: বায়েজিদ একজন অটোরিকশাচালক। তার জীবনে অপ্রত্যাশিতভাবে জড়িয়ে যায় উমা। সে একজন নবীন লেখক, নিজের প্রথম উপন্যাস প্রকাশের চেষ্টা করছে। ভিন্ন জগতের দুই চরিত্রকে ঘিরে এগিয়ে যায় গল্প।

লাল মোরগের ঝুঁটি (বাংলা সিনেমা)

  • মুক্তি: আইস্ক্রিন (৭ মে)
  • অভিনয়: আহমেদ রুবেল, ভাবনা, দীপক সুমন, জ্যোতিকা জ্যোতি
  • গল্পসংক্ষেপ: ১৯৭১ সাল। বাংলাদেশ যেন এক বন্দিশালা। বিহারি অধ্যুষিত ছোট এক শহর। সেখানে ব্রিটিশদের গড়া বিমানবন্দর সচল করতে সেনাবাহিনী আসে। পাকিস্তানি সেনাবাহিনীর উপস্থিতিতে সেই জনপদে ঘটে যাওয়া কাহিনি নিয়ে নির্মিত হয়েছে লাল মোরগের ঝুঁটি।

ভাযা ২ (মালয়ালম সিনেমা)

  • মুক্তি: জিওহটস্টার (৮ মে)
  • অভিনয়: হাসির, এলান বিন সিরাজ, অজিন জয়, বিনায়ক
  • গল্পসংক্ষেপ: কলেজপড়ুয়া চার বন্ধুর নিজের পায়ে দাঁড়ানোর সংগ্রামের গল্প। পড়াশোনায় তারা ভালো না। সমাজের চোখে তারা অকর্মণ্য। পুরো সিনেমার প্রাণ এই চার বন্ধুর অটুট বন্ধুত্ব। শত বাধা, অপমান এবং ব্যর্থতার মাঝেও তারা একে অপরের পাশে থাকে।

সিটাডেল সিজন ২ (ইংরেজি সিরিজ)

  • মুক্তি: প্রাইম ভিডিও (৬ মে)
  • অভিনয়: প্রিয়াঙ্কা চোপড়া, রিচার্ড ম্যাডেন, স্ট্যানলি টুচি
  • গল্পসংক্ষেপ: সিটাডেল সংস্থা ভেঙে যাওয়ার পর মেসন ও নাদিয়া আবার ম্যান্টিকোর নামক শক্তিশালী অপরাধী নেটওয়ার্কের বিরুদ্ধে লড়াইয়ে নামে। এবার তারা নতুন একদল দক্ষ গুপ্তচর নিয়োগ করে এবং এক বৈশ্বিক ষড়যন্ত্র রুখতে অভিযান চালায়।

থ্যাংক ইউ, নেক্সট সিজন ৩ (তুর্কি সিরিজ)

  • মুক্তি: নেটফ্লিক্স (৮ মে)
  • অভিনয়: সেরে নায় সারেকায়া, মেতিন আকদোলগার
  • গল্পসংক্ষেপ: আধুনিক সম্পর্কের জটিলতা ও নিজেকে আবিষ্কারের গল্প উঠে এসেছে এ সিরিজে। দ্বিতীয় সিজনের নাটকীয় ঘটনার পর অতীতকে ভুলে নতুন করে জীবন শুরু করতে চায় লেয়লা। বন্ধুরা আবারও তার পাশে এসে দাঁড়ায়।

‘দাদাগিরি’র দাদা হতে দেবকে সাহস জোগালেন যিশু ও আবীর

সাদাত হাসান মান্টোর ছোটগল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য ‘ঠান্ডা গোশত ২.০’

আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘হাওয়া’

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

আন্তর্জাতিক মুক্তির দিনে দেশের সিনেপ্লেক্সে ‘সুপারগার্ল’

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার

আতিফ আসলামের স্থগিত হওয়া কনসার্ট হবে ২৪ জুলাই

শেষ মুহূর্তে স্থগিত হলো অনুপম রায়ের কনসার্ট

হুইলচেয়ারে অলকা ইয়াগনিক, গভীর উদ্বেগে ভক্তরা