হোম > বিনোদন

যাঁদের হারিয়েছি

বিনোদন ডেস্ক

মাসুদ আলী খান, পাপিয়া সারোয়ার। ছবি: সংগৃহীত

আহমেদ রুবেল: ৭ ফেব্রুয়ারি ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে গিয়ে গাড়ি থেকে নামার পর ফ্লোরে পড়ে যান অভিনেতা আহমেদ রুবেল। হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাদি মহম্মদ: ১৩ মার্চ সন্ধ্যায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ। মায়ের মৃত্যুর পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।

অলিউল হক রুমি: ক্যানসারে আক্রান্ত হয়ে ২২ এপ্রিল মারা যান অভিনেতা অলিউল হক রুমি।

শাফিন আহমেদ: বাংলাদেশ সময় ২৫ জুলাই ভোরে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যান্ডতারকা শাফিন আহমেদ। কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেলে ২০ জুলাই কনসার্টের আগে অসুস্থ হয়ে পড়েন তিনি।

হাসান আবিদুর রেজা জুয়েল: ৩০ জুলাই মারা যান সংগীতশিল্পী ও টিভি অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। ১৩ বছর ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন তিনি।

সুজেয় শ্যাম: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগীতযোদ্ধা, সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম মারা যান ১৭ অক্টোবর। তিনি দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন।

মনি কিশোর: অক্টোবরে মারা যান নব্বই দশকের কণ্ঠশিল্পী মনি কিশোর। ১৯ অক্টোবর রাজধানীর রামপুরার বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

মাসুদ আলী খান: ৩১ অক্টোবর মারা যান অভিনেতা মাসুদ আলী খান। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।

আফরোজা হোসেন: ১০ নভেম্বর মারা যান টিভি অভিনেত্রী আফরোজা হোসেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়ছিলেন তিনি।

আবু জাফর: ৫ ডিসেম্বর মারা যান গীতিকার, সুরকার ও শিক্ষক আবু জাফর।

পাপিয়া সারোয়ার: ১২ ডিসেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার। প্রায় তিন বছর ক্যানসারে ভুগছিলেন তিনি।

সি বি জামান: ২০ ডিসেম্বর মারা যান ‘উজান ভাটি’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা সি বি জামান। পরিচালনার পাশাপাশি তিনি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন।

মৌসুমী ও তানিয়ার অপেক্ষায় ‘ট্রাইব্যুনাল’ টিম

অভিমান নিয়ে রোজিনা বললেন মরদেহ যেন এফডিসিতে না নেওয়া হয়

বাংলাদেশের ‘দেলুপি’ সিনেমায় যুক্ত হলেন ভারতের অনুরাগ কশ্যপ

রোলিং স্টোনসের ৭ বছরের রেকর্ড ভাঙল বিটিএস

আমি যা চেয়েছি তাই হতে পেরেছি: আ খ ম হাসান

শিল্প সমিতির নির্বাচনে হেরে চিত্রনায়িকা পলির অভিযোগ

দুই বছর পর হঠাৎ বিয়ন্সের নতুন গান

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

অভিনেত্রী শাওন ও মাহির বিরুদ্ধে জিডি

টেইলর-ট্রাভিসের রাজকীয় বিয়ে