হোম > বিনোদন > বলিউড

ভয়ে আছেন ‘সাইয়ারা’ সিনেমার নায়িকা অনিত পাড্ডা

বিনোদন ডেস্ক

অনিত পাড্ডা। ছবি: সংগৃহীত

মুক্তির পর থেকে আলোচনায় বলিউড সিনেমা ‘সাইয়ারা’। এ সিনেমা দিয়ে আহান পান্ডের সঙ্গে বলিউডে অভিষেক হয়েছে অনিত পাড্ডার। প্রথম সিনেমাতেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অনিত। এত ভালোবাসা পেয়েও ভয়ে আছেন বলে সোশ্যাল মিডিয়ায় জানালেন অনিত।

ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করে অনিত লিখেছেন, ‘আমি শুধু এটাই বলতে চাই, আমি আপনাদের সবাইকে ভালোবাসি। এসব ভালোবাসা যা আপনারা আমাকে এত উদারভাবে দিয়েছেন, আমি জানি না তা কীভাবে আপনাদের ফিরিয়ে দেব।’

সিনেমায় আহান পান্ডে ও অনিত পাড্ডা। ছবি: সংগৃহীত

ভয়ে আছেন জানিয়ে অনিত লেখেন, ‘আমি এখন ভয়ও পাচ্ছি। ভয় পাচ্ছি এই ভেবে যে আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারব কি-না। কিন্তু আমার যতটা সাধ্য আছে, আমি উজাড় করে দেব। এমন কিছু করার চেষ্টা করে যাব যা আপনাদের হাসায় বা কাঁদায় অথবা আপনাদের মনকে ভাবায়।’

গত ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’। ইতিমধ্যে বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপি আয়ের গণ্ডি পার করেছে সিনেমাটি। বলিউডে নতুন মুখ নিয়ে তৈরি সিনেমা দুই দশকে এত সাফল্য পায়নি।

স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন আয়োজনে ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’

ঈদে ঢালিউড সিনেমায় অভিষেক হলো যাঁদের

স্বাধীনতা দিবস ও নাট্য দিবসকে ঘিরে শিল্পকলায় নানা আয়োজন

সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের

অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন ফজলুর রহমান বাবু, জানালেন চঞ্চল চৌধুরী

প্রকাশ পেল ‘মোয়ানা’র ট্রেলার, চমকে দিলেন ডোয়াইন জনসন

বিটিএসের ‘কামব্যাক’ ঝড়, নেটফ্লিক্সে দেখল ১৮.৪ মিলিয়ন দর্শক

জটিলতা কাটিয়ে সিনেপ্লেক্সে প্রিন্সের প্রদর্শনী চালু, নতুন সিনেমার শুটিং শুরু করলেন শাকিব খান

সাংহাইয়ে আরমীন মূসার কনসার্ট, থাকছে আব্বাসউদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

নতুন প্রজন্মের উদ্দেশে নতুন আয়োজনে ‘প্রথম বাংলাদেশ’