হোম > বিনোদন > টেলিভিশন

নাটকে অভিনয় করলেন শেখ সাদী, সঙ্গে মাহি

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শেখ সাদী ও সামিরা মাহি। ছবি: সংগৃহীত

অভিনয়ে নাম লেখালেন ‘লালন’ গানখ্যাত সংগীতশিল্পী শেখ সাদী। ‘শহরের নতুন অতিথি’ নামের একক নাটকে প্রথমবারের মতো অভিনয় করলেন তিনি। তাঁর বিপরীতে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি রচনা করেছেন রাশিদুর রহমান। গল্প ও পরিচালনায় গৌতম কৈরী। নাটকে শেখ সাদী অভিনয় করেছেন হিমেল চরিত্রে এবং মাহি অভিনয় করেছেন মাহিরা চরিত্রে।

নাটকে অভিনয় প্রসঙ্গে শেখ সাদী বলেন, ‘আগেও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। একটি সিনেমার কাজ শুরু করেছিলাম। কিন্তু তখন নিজেকে প্রস্তুত মনে হয়নি। তাই সরে এসেছি। এখন অভিনয়ের জন্য নিজেকে গুছিয়ে নিয়েছি। তা ছাড়া, এই নাটকের গল্প আর চরিত্রটি আমার ভালো লেগেছে। তাই অভিনয় করলাম। দর্শকদের ভালো লাগলে হয়তো আবারও অভিনয় করব। তবে নিয়মিত নয়, বিশেষ দিবসে, বিশেষ উপলক্ষে হয়তো অভিনয় করব।’

নাটকের গল্পটি এখনই শেয়ার করতে চাইলেন না সাদী। দর্শকদের জন্য চমক হিসেবে রাখতে চান। অভিনয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে শেখ সাদী বলেন, ‘যেহেতু এটা আমার প্রথম নাটক, তাই প্রথম দিকে একটু নার্ভাস ছিলাম। তবে কাজটা শুরু করার পর আমার সহশিল্পী মাহি, পরিচালক গৌতম কৈরীসহ সবার আন্তরিক সহযোগিতায় নার্ভাসনেস কাটতে সময় লাগেনি। প্রথম অভিনয় করলাম, নিঃসন্দেহে খুব ভালো লাগছে। মাহির সঙ্গে আমার আগে থেকেই ভালো পরিচয়। ও আমার ভালো বন্ধু। তাই কাজটা সহজ হয়েছে আমার জন্য।’

সামিরা খান মাহি এখন তাঁর বড় বোন মিলির কাছে যুক্তরাষ্ট্রে আছেন। ১২ এপ্রিল দেশে ফেরার কথা জানিয়েছেন তিনি। দেশে ফিরে নিলয় আলমগীর ও মুশফিক ফারহানের সঙ্গে কয়েকটি নাটকের শুটিং করার কথা তাঁর। সাদীর সঙ্গে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘সাদী খুব ভালো করেছে এই নাটকে। সে যখন প্রথম দৃশ্যের অভিনয় করছিল, দেখেই আমার খুব ভালো লেগেছে। সংলাপ ভুল করেনি, অভিনয়টাও ছিল সাবলীল। সাদীকে বলেছি অন্তত বিশেষ দিবসে হলেও যেন অভিনয়টা করে।’

দুই মাস আগে ঢাকার উত্তরা আর সাভারের বিরুলিয়ার গোলাপগ্রামে শুটিং করা হয়েছে নাটকটির। আজ ৮ এপ্রিল সন্ধ্যায় বিগ সিটি ড্রামা নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে নাটক শহরের নতুন অতিথি।

বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা

নতুন আয়োজনে ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’

আইটেম গানে অশ্লীলতার অভিযোগে বিপাকে সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি

নারায়ণগঞ্জে চালু হলো নতুন সিনেপ্লেক্স

পয়লা বৈশাখে আসছে পার্থ-সাফার ‘চা গরম’

বৈশাখীতে আজ শুরু হচ্ছে ‘ভিলেজ সোসাইটি’

সুচিত্রা সেনের জন্মদিনে ছাত্রী নিবাসের পুনর্নামকরণের দাবি

পয়লা বৈশাখ উপলক্ষে সমীরের নতুন গান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

রাহুলের মৃত্যুতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে টালিউড