হোম > বিনোদন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বিনোদন ডেস্ক

‘উৎসব’ সিনেমায় জাহিদ হাসান। ছবি: সংগৃহীত

রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র। এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। এ ছাড়াও উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।

জাতীয় জাদুঘর (প্রধান মিলনায়তন)

বেলা ৩টা: লাইট মেমোরিজ (ইকুয়েডর); বিকেল ৫টা: সোলমেট, সং ফ্রম দ্য সাউথ, ধ্যাৎ, দ্য গ্রেট এস্কেপ, বৈঠক, মরিয়ম (বাংলাদেশ); সন্ধ্যা ৭টা: দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল (বাংলাদেশ)।

জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)

বেলা ৩টা: টিয়ার্স ইন কুয়ালালামপুর (মালয়েশিয়া); বিকেল ৫টা: সিন্ধু জি গুঞ্জ (পাকিস্তান); সন্ধ্যা সাড়ে ৭টা: এখানে রাজনৈতিক আলাপ জরুরি (বাংলাদেশ)।

শিল্পকলা একাডেমি (জাতীয় নাট্যশালা)

সকাল সাড়ে ১০টা: উই আর টু অ্যাবিসেস (পর্তুগাল), ডেসটিনি অব আর মাইগ্রান্ট (সেনেগাল); বেলা ১টা: উইমেন ইন এক্সাইল (জর্ডান), ক্লিনার (গ্রিস), সালুম (ফিলিপাইনস); বেলা ৩টা: লাইসেন্স টু লাভ (রাশিয়া); বিকেল ৫টা: দ্য হাজবেন্ড (ইরান)।

আলিয়ঁস ফ্রঁসেজ

সকাল সাড়ে ১০টা: ডিবেট (জার্মানি); বেলা আড়াইটা: আ কোয়ায়েট লাভ (আয়ারল্যান্ড); বিকেল সাড়ে ৪টা: ম্যাক্স অ্যান্ড দ্য জাঙ্কমেন (ফ্রান্স)।

লাবণী পয়েন্ট, কক্সবাজার সমুদ্রসৈকত

বিকেল ৪টা: উইসপার মাই নেম (ইরান); সন্ধ্যা ৬টা: উৎসব (বাংলাদেশ)।

চ্যানেল আইয়ে আসছে ‘আই ফোক ফিভার’ সাবিনা ইয়াসমীন গাইলেন পাঁচ গান

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’

‘রাক্ষস’ সিনেমার আইটেম গানে বলিউডের নাতালিয়া

সিনেমা ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ বলার কারণ জানালেন অপু বিশ্বাস

নজরকাড়া মিমির ছবি

ঈদের ‘ইত্যাদি’তে একসঙ্গে নাচলেন তমা ও হিমি

ঈদের ছয় নাটকে আইশা খান

ছাড়পত্রের অপেক্ষায় ‘পিনিক’, হল পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী নির্মাতা

অজয়ের গোলমাল ফাইভে ভিলেন অক্ষয়

ঈদে হইচইয়ে আসছে ইয়াশ-পারশার ‘একসাথে আলাদা’