হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

শ্রীদেবীর সঙ্গে রাশমিকার তুলনা

বিনোদন ডেস্ক

রাশমিকা মান্দানা। ছবি: ইনস্টাগ্রাম

‘অ্যানিমেল’ ও ‘পুষ্পা টু’-এর পর আরও এক হিট সিনেমা নিয়ে হাজির রাশমিকা মান্দানা। ২০ জুন মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘কুবেরা’। এতে রাশমিকার নায়ক ধানুশ। প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে কুবেরা। মুক্তির প্রথম চার দিনেই ৬৫ কোটি রুপি আয় করেছে তামিল ও তেলুগু ভাষার সিনেমাটি। এ সাফল্য উদ্‌যাপনের জন্য সম্প্রতি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ধানুশ, চিরঞ্জীবী ছাড়াও অতিথি হয়ে এসেছিলেন দক্ষিণি সুপারস্টার নাগার্জুন। চিরঞ্জীবী ও নাগার্জুন প্রশংসায় ভরিয়ে দিলেন রাশমিকা মান্দানাকে।

রাশমিকা মান্দানা। ছবি: ইনস্টাগ্রাম

রাশমিকাকে উদ্দেশ করে নাগার্জুন বলেন, ‘পর্দায় রাশমিকাকে দেখে আমার বারবার মনে পড়ছিল ‘‘কাশনা কাশানম’’ সিনেমার শ্রীদেবীর কথা। সত্যিই এত ভালো অভিনয় করেছে সে। রাশমিকা আমাদের এ সময়ের শ্রীদেবী। ‘পুষ্পা’ সিনেমা থেকে দর্শক যে তাঁকে ন্যাশনাল ক্রাশের তকমা দিয়েছে, তাতে অবাক হওয়ার কিছু নেই। সিনেমার কারণে এখন সে সবার ক্রাশ। কুবেরায় তুমি দারুণ করেছ, আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি।’

রাশমিকা মান্দানা। ছবি: ইনস্টাগ্রাম

রাশমিকাকে নিয়ে নাগার্জুনের এমন প্রশংসায় আরও ঘি ঢালেন চিরঞ্জীবী। তিনি বলেন, ‘নাগ যেন আমার মুখের কথা কেড়ে নিয়েছে। রাশমিকা তো সবার ক্রাশ বটেই, সে আমারও ক্রাশ।’ নাগার্জুন ও চিরঞ্জীবী যখন কথাগুলো বলছিলেন, তখন তাঁর সামনে দর্শকসারিতে বসে ছিলেন রাশমিকা। সিনিয়র অভিনেতাদের মুখে নিজের এমন প্রশংসা শুনে লজ্জায় মাথা নুয়ে আসছিল অভিনেত্রীর। এর আগে কুবেরার আরেকটি ইভেন্টে রাশমিকাকে নিয়ে নাগার্জুন বলেন, ‘এই মেয়েটি হচ্ছে প্রতিভার এক পাওয়ারহাউস। আপনারা যদি তাঁর গত কয়েক বছরের চলচ্চিত্রের তালিকা দেখেন, মুখ দিয়ে কেবল একটি শব্দই বের হবে—অসাধারণ। আমরা কেউই দুই-তিন হাজার কোটি বক্স অফিসের অভিনেতা নই। এই মেয়েটা আমাদের সবাইকে ছাড়িয়ে গেছে। আমাদের হারিয়ে দিয়েছে।’

আইটেম গান থেকে বিরতির ঘোষণা প্রীতম হাসানের

আরটিভির নতুন ধারাবাহিক ‘মিডল ক্লাস ফ্যামিলি’

এপ্রিলে শুরু হচ্ছে অ্যাভাঁগার্ডের পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব

‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ আটকে দেওয়ায় ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা

মেসির প্রসঙ্গ টেনে শাকিব খানকে নিয়ে যা বললেন মিশা সওদাগর

জন্মদিনে রকস্টার লুকে হাজির হলেন শাকিব খান

সিনেমার প্রচারে ঢাকায় এলেন শাকিবের নায়িকা জ্যোতির্ময়ী

ঢালিউডের নয়া ভিলেন সোহেল মণ্ডল

আবার মঞ্চে আসছে ‘রাত ভ’রে বৃষ্টি’

তুর্কি সিরিজ ‘ভেন্ডেটা’র জনপ্রিয়তা ছড়িয়েছে ৭০টির বেশি দেশে