হোম > বিনোদন

আদনানের পরিচালনায় মিউজিক ভিডিওতে শাকিব খান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘জয়ধ্বনি’ মিউজিক ভিডিওতে শাকিব খান । ছবি: নির্মাতার সৌজন্যে

নির্মাতা আদনান আল রাজীবের পরিচালনায় একাধিক বিজ্ঞাপনে দেখা গেছে শাকিব খানকে। সর্বশেষ গত শীতে নতুন বিজ্ঞাপন নিয়ে হাজির হন এই জুটি। এবার শাকিব খানকে নিয়ে মিউজিক ভিডিও বানিয়েছেন রাজীব। সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘জয়ধ্বনি’ শিরোনামের মিউজিক ভিডিওটি। এটি পৃষ্ঠপোষকতা করেছে এম রাইজ।

আদনান আল রাজীব জানান, বাংলাদেশের পাশাপাশি গানটি তৈরিতে কাজ করেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং তুরস্কের আর্টিস্ট ও টেকনিক্যাল টিম। জয়ধ্বনি গানটি লিখেছেন এবং মিউজিক ভিডিওর চিত্রনাট্য রচনা করেছেন এস এম আহসানুস শাকিব। ভারতের নাওজাদ পাটেলের সংগীত আয়োজনে গান গেয়েছেন নিলয় আহমেদ। র‍্যাপ অংশটুকু গেয়েছেন টুকু শেরবাতস্কি। পুরো গানের শুটিং হয়েছে শ্রীলঙ্কায়। কোরিওগ্রাফি করেছেন ভারতের সিজার গনসালভেস এবং ক্যামেরায় ছিলেন পাকিস্তানের আহসান রাজা। কালারের কাজ করেছেন তুরস্কের ইরকান কুকুক।

‘শহর থেকে গ্রামে, নিজের দেশের নামে, সবাই জয়ধ্বনি তোলো’—এমন কথার গানটিতে উৎসবমুখর আয়োজনে মিউজিকের তালে নাচের ঝড় তুলেছেন শাকিব। প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে গানটি।

এম রাইজের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অপ্রকাশিত প্রতিভাবানদের অনুপ্রাণিত করতেই আদনান আল রাজীবের পরিচালনায় এই গানটি তৈরি হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমেই সামনে উঠে আসবে দেশের আরও অনেক অপ্রকাশিত প্রতিভার গল্প। শিল্পী থেকে সাধারণ মানুষ যাঁরা দেশে ও সমাজে অবদান রাখছেন, তাঁদের প্রতিভার প্রকাশ ঘটাতে কাজ করবে এম রাইজ। এই প্রজেক্টে শাকিব খানের উপস্থিতি সব শ্রেণির মানুষের সঙ্গে একটি গভীর সংযোগ তৈরি করেছে।

নির্মাতা আদনান আল রাজীব বলেন, ‘শাকিব খানকে নিয়ে আমার আগের কাজগুলো প্রশংসিত হয়েছে। এবারের কাজটি আরও বড় আকারের। ইতিমধ্যেই দারুণ সাড়া পাচ্ছি। কাজটিতে আমাদের সহযোগিতা করেছে অ্যাডকম।’

শাকিব খান এখন ব্যস্ত ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে। একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। পর্দায় শাকিব হাজির হবেন রকস্টার হয়ে। নির্মাতা জানান, শাকিব খানের আইডিয়ায় নির্মিত হচ্ছে রকস্টার। তিনিই এমন একটি চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন পরিচালকের কাছে। তারপর রকস্টার সিনেমার গল্প লেখা হয়। এই সিনেমায় শাকিবের নায়িকা সাবিলা নূর। কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রকস্টার।

রুনা লায়লার সঙ্গে গজল গাইলেন বাপ্পা মজুমদার

শুরু হলো ট্রাভেল ডকুমেন্টারি সিরিজ ‘পথের গল্প’

খলনায়ক হয়ে ফিরছেন সঞ্জয় দত্ত

প্রেসিডেন্টের অনুমতি নিয়ে দক্ষিণ আফ্রিকায় শুটিংয়ে যাচ্ছেন শাহরুখ

অসুস্থ শিল্পীদের জন্য এক হচ্ছেন নাটক ও সিনেমার মানুষেরা

বাবা-ছেলের গানে খুরশীদ আলম ও মোমিন বিশ্বাস

ঈদের আগেই মুক্তি পাচ্ছে ‘সর্দারবাড়ির খেলা’

‘হক’ সিনেমার জন্য কোরআন পাঠ শেখেন ইয়ামি গৌতম

বাতিল হয়নি ‘প্যারাসাইট’ সিরিজ, সুখবর দিলেন পরিচালক

মারা গেছেন অভিনেতা তারিকুজ্জামান তপন