হোম > বিনোদন > গান

জয় শাহরিয়ারের ‘বারান্দাতে বিকেলবেলা’ গানে এলিটা করিম

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘বারান্দাতে বিকেলবেলা’ গানের পোস্টার। ছবি: সংগৃহীত

জয় শাহরিয়ারের কথা ও সুরে নতুন গানে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম। গানের শিরোনাম ‘বারান্দাতে বিকেলবেলা’। ‘বারান্দাতে বিকেলবেলা ধোঁয়া ধোঁয়া চায়ের পেয়ালা/ হাতের মুঠোয় ঠাঁই পেয়েছে প্রিয় জীবনানন্দ/ যাক না কেটে এভাবে দিন, লাগছে না তো মন্দ’ এমন কথার গানটি প্রকাশ পেয়েছে গতকাল।

আজব রেকর্ডস থেকে প্রকাশিত গানটির অ্যানিমেশন ভিডিও তৈরি করেছেন মীর হিশাম। গিটার বাজিয়েছেন সৈয়দ রিয়েল, বেইস গিটারে তানিম হাসান, কী-বোর্ডসে ফরহাদ ও শব্দ সংযোজন করেছেন আমজাদ হোসেন বাপ্পী।

নতুন গান প্রসঙ্গে এলিটা করিম বলেন, ‘অনেকদিন পর জয়ের কথা ও সুরে গান গাইলাম। সচরাচর যেমন গান করি তার থেকে বেশ আলাদা। আমার খুব ভালো লেগেছে গাইতে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে শুনতে।’

জয় শাহরিয়ার ও এলিটা করিম। ছবি: সংগৃহীত

গানটি নিয়ে জয় শাহরিয়ার বলেন, ‘এলিটা আপু আমার খুব প্রিয় একজন শিল্পী, তাঁর কণ্ঠ আমার খুব পছন্দের। চেষ্টা করেছি অন্যরকম একটা গান তৈরি করতে। আশা করি যাঁরা শুনবেন, তাঁদের ভালো লাগবে নস্টালজিয়ায় ভরপুর এই গান।’

গানটির ভিডিও প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে। এছাড়া স্পটিফাই, আইটিউনস, ডিজার, স্বাধীনসহ বিভিন্ন স্ট্রিমিং প্লাটফর্মে শোনা যাচ্ছে বারান্দাতে বিকেলবেলা।

‘আদরের ভাই’ নীলয় আলমগীর

চ্যানেল আইয়ে আসছে ‘আই ফোক ফিভার’ সাবিনা ইয়াসমীন গাইলেন পাঁচ গান

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’

‘রাক্ষস’ সিনেমার আইটেম গানে বলিউডের নাতালিয়া

সিনেমা ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ বলার কারণ জানালেন অপু বিশ্বাস

নজরকাড়া মিমির ছবি

ঈদের ‘ইত্যাদি’তে একসঙ্গে নাচলেন তমা ও হিমি

ঈদের ছয় নাটকে আইশা খান

ছাড়পত্রের অপেক্ষায় ‘পিনিক’, হল পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী নির্মাতা

অজয়ের গোলমাল ফাইভে ভিলেন অক্ষয়