হোম > বিনোদন

ছাত্রাবাসের গল্প নিয়ে নতুন ধারাবাহিক ‘ছাত্রাবাঁশ’

‘ছাত্রাবাঁশ’ ধারাবাহিকের নির্মাতা (মাঝে) ও অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত

একঝাঁক কিশোরের স্কুলজীবন, শৈশবের দুষ্টুমি ও বন্ধুত্বের গল্পে মাবরুর রশীদ বান্নাহ বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘বদমাইশ পোলাপাইন’। প্রচার হয়েছিল ইউটিউবে। অভিনয় করেছিলেন প্রত্যয় হিরন, মাখনুন সুলতানা মাহিমা, রাশেদ আমরান, বাপ্পী আশরাফ প্রমুখ। সেই একই টিম নিয়ে বান্নাহ এবার টিভি চ্যানেলের জন্য বানালেন ধারাবাহিক নাটক। নাম ‘ছাত্রাবাঁশ’। গত মঙ্গলবার থেকে এনটিভিতে প্রচার শুরু হয়েছে ধারাবাহিকটির।

ছাত্রাবাঁশ নাটকের গল্পে দেখা যাবে, প্রত্যয়কে তার বাবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে পাঠিয়ে দেয়। এই ছাত্রাবাসে প্রথম আর দ্বিতীয় বর্ষের ছাত্রদের সঙ্গে রাখা হয় একজন করে তৃতীয় বর্ষের সিনিয়র। প্রত্যয়ের রুমে তার সঙ্গে আছে ব্যাচমেট রাশেদ এবং থার্ড ইয়ারের সিনিয়র ভাই রায়হান। জুনিয়রদের দিয়ে ডাইনিংয়ের খাবার আনানো থেকে শুরু করে নিজের সব কাজ করিয়ে নেয় রায়হান। এমনকি জুনিয়রদের পড়ার সময় গান বাজিয়ে বিরক্তও করে সে।

রায়হান একাই নয়, ছাত্রাবাসের সব সিনিয়রই ফ্রেশারদের জীবনটা অতিষ্ঠ করে তোলে নানা খবরদারিতে। ছাত্রাবাসের মান্নু স্যার এবং তাঁর সঙ্গী আশরাফ বিভিন্ন পন্থায় ছাত্রদের প্যাঁচে ফেলে টাকা খায়। এসব দেখে বিরক্ত হয়ে ওঠে নতুন ছাত্ররা। এমন পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে না সহজে। ব্যতিক্রম কেবল একজন, প্রত্যয়। সব দেখেশুনে সে সিদ্ধান্ত নেয়, যে করেই হোক এই ছাত্রাবাসে নিজের রাজত্ব কায়েম করতে হবে তাকে। বন্ধুদের সঙ্গে নিয়ে সিনিয়রদের শায়েস্তা করতে নামে সে।

ছাত্রাবাঁশ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রত্যয় হিরন, আজাদ আবুল কালাম, মাখনুন সুলতানা মাহিমা, তানজিম হাসান অনিক, বাপ্পী আশরাফ, সারজিন ইসলাম জিম, রাশেদ আমরান, শামীম আহমেদ প্রমুখ। ধারাবাহিকটি প্রচারিত হবে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে।

ইরানে আবার বিচারের মুখোমুখি নির্মাতা জাফর পানাহি

নিশোর উপস্থাপনায় ঈদের আনন্দমেলায় তারার মেলা

‘ছুটির গল্প’ পডকাস্টের প্রথম অতিথি সেলিম ও রোজী

৭৯তম কান চলচ্চিত্র উৎসব: টিকিট বিক্রি ও দর্শক সমাগমে ভাঙল গত বছরের রেকর্ড

সালমান-ভক্তের গল্পে তৈরি হলো ‘লাভ ৯৬’

জন্মদিনে সুবিধাবঞ্চিতদের বড় অঙ্কের অনুদান দিলেন আইইউ

নিউইয়র্কে ফরিদুর রেজা সাগরকে সংবর্ধনা

বাংলা সিনেমাকে প্রাধান্য দিয়ে শুরু হচ্ছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’

ব্রাহ্মণ সম্প্রদায়কে ‘অপমান’: পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঈদ উপলক্ষে টিভিতে ‘প্রিন্স’, ওটিটিতে ‘বনলতা এক্সপ্রেস’