হোম > বিনোদন

গানচিলের দুই দশক উদ্‌যাপন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নকীব খানের হাতে ক্রেস্ট তুলে দেন শিল্পী রফিকুল আলম।

২০ বছর পূর্ণ করল প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। এ উপলক্ষে গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেস হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার ও কলাকুশলীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে আয়োজন। উপস্থাপনায় ছিলেন মৌসুমী মৌ ও আবু হেনা রনি। এদিন পুরোনোকে সঙ্গে নিয়ে নতুন রূপে, নতুন লোগো ও নতুন পরিকল্পনায় সমৃদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

২০০৫ সালের শেষ দিকে নকীব খান, কুমার বিশ্বজিৎ, আসিফ ইকবাল ও রেজা রহমানের হাত ধরে যাত্রা শুরু করে গানচিল। বর্তমানে প্রতিষ্ঠানটির কর্ণধার হিসেবে এককভাবে দায়িত্ব পালন করছেন আসিফ ইকবাল। অনুষ্ঠানে গানচিলের তিন প্রতিষ্ঠাতা শিল্পী নকীব খান, কুমার বিশ্বজিৎ ও রেজা রহমানকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়। কানাডায় অবস্থান করায় কুমার বিশ্বজিৎ ভিডিও কলে যুক্ত হন। সম্মাননা পর্ব শেষে ছিল সাংস্কৃতিক আয়োজন। গান পরিবেশন করেন সালমা, কিশোর, মাহাদি, দোলা, কোনাল, নিলয়সহ অনেকে।

অনুষ্ঠানে গানচিলের আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন আসিফ ইকবাল। তিনি জানান, সামনে আসছে নাটক, গানচিল অরিজিনালস, মিউজিক এবং অদেখা বাংলাদেশ নিয়ে ‘পথের গল্প’, যা দর্শক-শ্রোতাদের নতুন অভিজ্ঞতা দেবে।

আয়োজনের শেষ অংশে প্রদর্শিত হয় গানচিল অরিজিনালসের দ্বিতীয় গান ‘ও জান’-এর ভিডিও। আসিফ ইকবালের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়। যৌথভাবে সুর করেছেন আভ্রাল সাহির ও পশ্চিমবঙ্গের লিংকন, সংগীতায়োজনেও ছিলেন আভ্রাল সাহির। ভিডিও বানিয়েছেন তানিম রহমান অংশু।

ভুল নামে জাতীয় চলচ্চিত্র পুরস্কার

চ্যানেল আইয়ে জাতীয় পুরস্কারজয়ী ৪ সিনেমা

প্রকাশ্যে এল দ্য বিটলস সিনেমার ফার্স্ট লুক

নতুন-পুরোনো সিনেমা নিয়ে ঢাবিতে চলচ্চিত্র উৎসব

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩: প্রথম প্রাপ্তির অসীম অনুভূতি

‘গুলবাহার’-এর পর ঈশানের নতুন গান ‘যাব যাব মন’

‘সখিনা’কে খুঁজে পেয়েছেন আবুল হায়াত

দৈর্ঘ্য কমিয়ে নেটফ্লিক্সে হঠাৎ ‘ধুরন্ধর’ সিনেমার মুক্তি

দক্ষিণ কোরিয়ার ২৭ বছর বয়সী জনপ্রিয় গায়িকার মৃত্যু নিয়ে প্রশ্ন

বিটিভিতে শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’