হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবির চার ইউনিটে শূন্য আসনে কাল উন্মুক্ত ভর্তি

জবি প্রতিনিধি‎‎

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে শূন্য আসন পূরণে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় থাকা এ, বি, সি ও ডি ইউনিটের বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের আগামীকাল ২২ এপ্রিল তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ‎

আজ ‎মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বুধবার (২২ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (jnuadmission.com) নিজ নিজ প্যানেলে লগইন করে অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেওয়া যাবে। একই দিন সকাল ৮টা থেকে বেলা ৩টার মধ্যে সরাসরি সংশ্লিষ্ট ডিন অফিসে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

কোন ইউনিটে ভর্তি ফি কত

বিজ্ঞান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ: ১২ হাজার ৬৩০ টাকা (ব্যবহারিক ফিসহ)।

‎বিজনেস স্টাডিজ অনুষদ: ১০ হাজার ৬৩০ টাকা।

‎কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ ও ইনস্টিটিউটসমূহ: ১০ হাজার ৬৩০ টাকা।‎

ভর্তির সময় সংশ্লিষ্ট ডিন অফিসে সশরীরে জমা দিতে হবে

‎এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র (মার্কশিট), ভর্তি পরীক্ষার পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত মূল প্রবেশপত্র, অনলাইন থেকে প্রিন্ট করা ভর্তি ফরম এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ‎

‎বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসন শূন্য থাকা সাপেক্ষে আগামী ২৩ এপ্রিল তারিখে পরবর্তী তালিকা প্রকাশ করা হতে পারে।

ইস্পাহানি-সিআইইউ স্পোর্টস কার্নিভাল ২০২৬ অনুষ্ঠিত

টেক্সটাইটান্সে চ্যাম্পিয়ন ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ

পাঠকবন্ধুর বর্ষবরণ উৎসব

ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রকৃতিকে নিয়ে শালিকের নীরব প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্রোদের প্রথম মেয়ে য়াপাও

এইউবিতে নতুন নবীন শিক্ষার্থীদের বরণ

মহাবিশ্ব প্রসারণের নির্ভুল হার পরিমাপ করলেন আইইউবি শিক্ষকসহ ৪০ বিজ্ঞানী

এআইইউবিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩৩ উদ্‌যাপিত

বৈশাখের উৎসবে রঙিন আরপিএসইউ ক্যাম্পাস

নববর্ষের রঙে রঙিন গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস