হোম > শিক্ষা > ক্যাম্পাস

বাংলাদেশের ওষুধশিল্পে বায়োইকুইভ্যালেন্স স্টাডির সম্ভাবনা নিয়ে এআইইউবিতে সেমিনার অনুষ্ঠিত

আজকের পত্রিকা ডেস্ক­

ফ্যাকাল্টি অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস-এর ফার্মেসি বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। ছবি: বিজ্ঞপ্তি

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এ ‘বাংলাদেশের ওষুধ শিল্পে বায়োইকুইভ্যালেন্স স্টাডির সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনার আয়োজিত হয়েছে। গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির ফ্যাকাল্টি অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস-এর ফার্মেসি বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

এআইইউবির প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সেমিনারে দেশের ফার্মাসিউটিক্যাল ও বায়োমেডিক্যাল গবেষণা খাতের বিশিষ্ট বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। তাঁরা বায়োইকুইভ্যালেন্স স্টাডির গুরুত্ব, বিশেষ করে ওষুধের গুণগত মান নিশ্চিতকরণ, চিকিৎসাগত নির্ভরযোগ্যতা এবং বিধিবদ্ধ মানদণ্ড অনুসরণের ক্ষেত্রে এর ভূমিকা উপস্থাপন করেন।

সেমিনারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এআইইউবির ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সিদ্দিকুল ইসলাম। কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি স্থানীয়ভাবে উৎপাদিত ওষুধের দেশীয় ও আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিতে বায়োইকুইভ্যালেন্স স্টাডির গুরুত্ব তুলে ধরেন।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র ম্যানেজার ওয়াসিম হায়দার বায়োইকুইভ্যালেন্স স্টাডি পরিচালনার ক্ষেত্রে শিল্প খাতের কার্যক্রম, চ্যালেঞ্জ এবং উন্নত ল্যাবরেটরি সুবিধা ও দক্ষ মানবসম্পদের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের প্রধান ও কুয়েস্ট বাংলাদেশ বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ড. আবু সৈয়দ মো. মোসাদ্দেক দেশের গবেষণা অঙ্গনে বায়োইকুইভ্যালেন্স স্টাডি সম্প্রসারণের সম্ভাবনা এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতার মাধ্যমে ওষুধ উদ্ভাবনে এর ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান। তিনি বক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা, গবেষণা ও শিল্প-অ্যাকাডেমিয়া অংশীদারত্বের মাধ্যমে দেশের ফার্মাসিউটিক্যাল অগ্রযাত্রায় এআইইউবির অব্যাহত ভূমিকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের যাত্রা শুরু

উচ্চতর গবেষণার পরিবেশ গড়ে তুলেছে ইউজিসি

জার্মানির হফ বিশ্ববিদ্যালয়ে বুটেক্সের তিন শিক্ষার্থীর থিসিস করার সুযোগ

আনন্দ আয়োজন ও স্মৃতিময় সন্ধ্যা

বেরোবির তিন শিক্ষার্থী বানাচ্ছেন বেদে ডকুমেন্টারি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ঢাবির সেই ভিপি প্রার্থী

প্রথম হয়েও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিল না মুনায়েম, পাশে দাঁড়াল ছাত্রদল

জাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জবিতে দ্বিতীয় পর্যায়ের ভর্তি শুরু হবে ২৬ ফেব্রুয়ারি

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য