হোম > শিক্ষা > ক্যাম্পাস

গণ বিশ্ববিদ্যালয় পাঠকবন্ধুর নতুন নেতৃত্বে সালেহীন-তনু

তাহমিদ হাসান

তাওহিদ আহমদ সালেহীন ও মনিরা জামান তনু। ছবি: আজকের পত্রিকা

দক্ষতাভিত্তিক ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠাভ্যাস, নেতৃত্বগুণ ও সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করা সংগঠন পাঠকবন্ধুর গণ বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ মেয়াদের এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে আইন বিভাগের শিক্ষার্থী তাওহিদ আহমদ সালেহীন এবং সাধারণ সম্পাদক হিসেবে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী মনিরা জামান তনু মনোনীত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত প্রধান সমন্বয়কারী আব্দুর রাজ্জাক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ড. ফুয়াদ হোসেন। উপদেষ্টা হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা রাখী, আইন বিভাগের সহকারী অধ্যাপক তৌহিদা সরকার, সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (রিসার্চ) সোহেল হোসেন এবং সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক সানজিদা জান্নাত পিংকি।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি মবিনুল ইসলাম রাশা, যুগ্ম সম্পাদক ফাহমিদা আফরিন সূচনা, সাংগঠনিক সম্পাদক অর্পিতা সন্ন্যাসী স্মৃতি, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক করবী ইসলাম হানি, কোষাধ্যক্ষ নামিরা জামান, দপ্তর সম্পাদক এস. এম. নাজমুল হাসান শুভ, সমাজকল্যাণ সম্পাদক নাদিয়া ইসলাম তৃষা, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শামিম রেজা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রমিম হোসেন রিফাত, ক্রীড়া সম্পাদক ইয়াকিস খান, নারী বিষয়ক সম্পাদক মুসলিমা আক্তার মিম, সংগীত সম্পাদক মো. লতিফুল হক লুবান, সহ-সংগীত সম্পাদক তাপসী ইসলাম রুষা, চিত্র ও চারুকলা সম্পাদক প্রীন্স সম্রাট মুস্তাকিম, নৃত্য ও নাট্যকলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, যোগাযোগ ও জনসংযোগ সম্পাদক জুলফিকার ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক শাখওয়াত হোসেন রুদ্র এবং উপস্থাপনা ও কর্মশালা সম্পাদক মলি আক্তার।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ওমর রাব্বি, রাব্বি ইসলাম রনি, রিফা নাওয়ার, ইশানা ইফতিয়া ও জুই শিকদার।

প্রধান উপদেষ্টা ড. ফুয়াদ হোসেন বলেন, ‘আমি বিশ্বাস করি, একটি জাতীয় দৈনিকের প্রাণশক্তি শুধু তার সংবাদে নয়; বরং তার সচেতন, চিন্তাশীল ও অংশগ্রহণমূলক পাঠকসমাজে নিহিত। পাঠকবন্ধু সেই বন্ধনের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন, যেখানে পাঠকের মতামত, চিন্তা, সৃজনশীলতা এবং সামাজিক দায়বদ্ধতা একত্রিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়।’

গণ বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত সভাপতি তাওহিদ আহমদ সালেহীন বলেন, ‘চলমান গলাধ্যকরণনির্ভর শিক্ষাব্যবস্থার বিপরীতে পাঠকবন্ধু জানার, বোঝার এবং সেই উপলব্ধি অন্যের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি পাঠাভ্যাস গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, সঠিক পাঠাভ্যাসই মুক্তচিন্তা, যুক্তিবোধ ও নেতৃত্বের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। তাই পাঠকবন্ধু কেবল পাঠচর্চাই নয়, চিন্তা, বিশ্লেষণ এবং জ্ঞান ভাগ করে নেওয়ার সংস্কৃতি গড়ে তুলতেও নিরন্তর কাজ করে যাচ্ছে।’

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ মে ৩০ সদস্য নিয়ে গণ বিশ্ববিদ্যালয়ে পাঠকবন্ধুর কার্যক্রম শুরু হয়।

৯ মাসেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ ডাকসু—অভিযোগে নতুন নির্বাচনের দাবি ছাত্র ইউনিয়নের

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি খায়ের, সম্পাদক নুর

সামার সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

প্রতিষ্ঠার ১০৬ বছর: আবাসন, খাবার, পরিবহন ও গবেষণা সংকটে ভারাক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

জবিতে ৩৩০ কোটি টাকার বাজেট, গবেষণা ও পরিবহনে নেই বরাদ্দ

ঢাবিতে ১ হাজার কোটি টাকার বাজেট, গবেষণা খাতে বরাদ্দ শূন্য

ঢাবির ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি সাজিদ, সাধারণ সম্পাদক রিফাত

মানারাত ইউনিভার্সিটি ও যুক্তরাজ্যের মার্কফিল্ড ইনস্টিটিউটের মধ্যে এমওইউ স্বাক্ষর

ইউএফটিবিতে অত্যাধুনিক ‘ডিপ লার্নিং ল্যাব’-এর উদ্বোধন

ঢাবি হল সংসদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ব্যবস্থা চাইল বিপ্লবী ছাত্র মৈত্রী