হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবাবদিহিবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না: স্পিকার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিইউপি সেন্টার ফর ফিউচার স্টাডিজের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তারের কারণে নতুন নেতৃত্ব তৈরিতে বিনিয়োগ করতে হবে। এটি একদিকে জাতির ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের দায়িত্বশীলতাকে প্রমাণ করবে এবং অন্যদিকে জনগণের আস্থা ও ভরসাকে সুদৃঢ় করবে।

স্পিকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সেন্টার ফর ফিউচার স্টাডিজের দুই দিনব্যাপী (১৯-২০ মে) আন্তর্জাতিক সম্মেলনের ‘নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় জাতীয় নিরাপত্তা’ প্রতিপাদ্যে সমাপনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তাকে নতুন করে সংজ্ঞায়িত করা, লেনদেনমূলক বহুমুখিতা এবং আঞ্চলিক সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, দক্ষিণ এশিয়ায় অভিবাসন এবং শরণার্থী, অপতথ্য ও ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এবং পরিবর্তিত বিশ্বে আঞ্চলিক সহযোগিতা বিষয়ে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, নিরাপত্তা শুধু অভ্যন্তরীণ শক্তির ওপর নির্ভর করে না; বরং এটি জাতির অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও আন্তর্জাতিক সীমানার স্থিতিশীলতার ওপর নির্ভর করে।

সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় ও গবেষণাভিত্তিক গঠনমূলক আলোচনায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেপালের ড. প্রমোদ জয়সওয়াল, শ্রীলঙ্কার সুভাশিনি আবেয়াসিংহে, পাকিস্তানের ড. সালমা মালিক এবং সুইডেনের ড. গ্রেগ সিমন্স।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিভিন্ন অনুষদের ডিন, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জাবি শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে জবি শিক্ষার্থীদের মৌন মিছিল

জবিতে শ্রেণিকক্ষে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে দুই শিক্ষার্থী বহিষ্কার

ধর্ষণচেষ্টার ঘটনায় জাবিতে ‘নিরাপদ ক্যাম্পাস আন্দোলন’ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

স্মার্ট ক্যাম্পাস, সবুজ শক্তি: ড্যাফোডিলে বায়োগ্যাস প্ল্যান্টের যাত্রা শুরু

ঢাবিতে আন্তবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা শুরু

মায়ের জমানো ৭০০ টাকার বুট থেকে সাফজয়ী সুমন

আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করতে জোর দিচ্ছে চীন

শিশুদের আশার আলো নাঈম

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন গড়ছে নোবিপ্রবির ‘লুমিনারি’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবন: সুষম খাদ্যের সঠিক ফর্মুলা দেবে এআই সফটওয়্যার