হোম > শিক্ষা > ক্যাম্পাস

আজও প্রতি রাতে ছেলের গেঞ্জি বুকে জড়িয়ে ঘুমাই: শহীদ সাজিদের মা

জবি প্রতিনিধি‎‎

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জবি ছাত্রশক্তির অনুষ্ঠানে শহীদ জবি শিক্ষার্থী সাজিদের মা। ছবি: আজকের পত্রিকা

‘আমার শহীদ সাজিদের একটি গেঞ্জি বুকে জড়িয়েই আমি আজও প্রতি রাতে ঘুমাই।’ ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ ‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের মা এভাবেই সন্তানের স্মৃতিচারণ করছিলেন।

আজ ‎মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয় ছাত্রশক্তির জবি শাখা আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভায় শহীদ সাজিদের মা এসব কথা বলেন। ‎

আবেগাপ্লুত হয়ে শহীদ সাজিদের মা বলতে থাকেন, ‘আমি জিন্দা লাশের মতো বেঁচে আছি। আমার সাজিদ নেই, ওর বাবাও নেই। আমি আর আমার মেয়ে বেঁচে আছি ঠিকই, কিন্তু এটাকে বেঁচে থাকা বলে না।’‎

‎শহীদ সাজিদের মা আরও বলেন, ‘সাজিদকে হারানোর শোক আজও আমাকে তাড়া করে বেড়ায়। সন্তানের স্মৃতি আঁকড়ে ধরেই আমার প্রতিটি দিন ও রাত কাটে। আমার সাজিদের একটি গেঞ্জি নিয়েই আমি এখনো ঘুমাই। এক সেকেন্ডের জন্যও আমি আমার ছেলেকে ভুলতে পারিনি।’‎

সাজিদের মা আরও বলেন, ‘ছেলে হারানোর পর আমার স্বামীও মারা গেছেন। ফলে বর্তমানে আমি ও আমার মেয়ে পরস্পরের অবলম্বন হয়ে জীবন কাটাচ্ছি। যদি আমার সাজিদ আজ বেঁচে থাকত, তাহলে আমি শহীদের মা হিসেবে এখানে আসতাম না।’

‎ছেলে ও স্বামীর জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘আল্লাহ যেন আমার ছেলেকে জান্নাতুল ফেরদৌস দান করেন, তাঁর শহীদি মর্যাদা কবুল করেন। একই সঙ্গে আমার স্বামীকেও জান্নাতুল ফেরদৌস দান করেন।’

‎‎জাতীয় ছাত্রশক্তির জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন। এ ছাড়াও এ আয়োজনে বিভিন্ন অতিথি ও ছাত্র শক্তির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: ঢাবি উপাচার্য

ভাড়া বাড়িতে শিক্ষার পরিবেশ ও মান নিশ্চিত করা সম্ভব নয়: অধ্যাপক তাহমিনা আখতার

জবির আইইআরের ‘মেঘবন্দনা’

প্রাথমিকের শ্রেণিকক্ষে চীনের ভবিষ্যৎ

সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিশ্ব কবিতা দিবস উদ্‌যাপন

পবিপ্রবি এবং ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

আন্তর্জাতিক মানের শিক্ষক তৈরির কৌশল নিয়ে আইএসইউতে সেমিনার

শিক্ষার্থী বাড়লেও বাড়েনি সুযোগ-সুবিধা, বহুমুখী সংকটে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগার

৪২ কর্মদিবসে ফল প্রকাশ: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অভূতপূর্ব গতিশীলতা

ঢাবিতে আর্থিক অনিয়মে শাস্তিপ্রাপ্ত কর্মকর্তার হাতে শারীরিক শিক্ষা কেন্দ্রের দায়িত্ব