হোম > শিক্ষা > ক্যাম্পাস

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অভিভাবক ও প্রাক্তন ছাত্র সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষা ডেস্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘অভিভাবক এবং প্রাক্তন ছাত্র সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারের অধ্যাপক ড. আমিনুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মো. গোলাম রহমান।

এতে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান আফতাব হোসাইন, সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খানসহ বিভাগের শিক্ষকগণ, বর্তমান শিক্ষার্থীদের অভিভাবক এবং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের একাংশ। এ সম্মেলনের প্রধান লক্ষ্য ছিল, বর্তমান শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সম্পর্ক দৃঢ় করা।

সম্মেলনে বিভাগের চলমান কার্যক্রম, উন্নয়ন ও শিক্ষার মান সম্পর্কে অভিভাবকদের অবহিত করা হয়।

উচ্চশিক্ষার স্বপ্ন যখন জার্মানি: সেরা ৬ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে নিন

সামিরার যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন জয়

কিশোর উদ্ভাবকের বিশ্বজয়

গণ বিশ্ববিদ্যালয় পাঠকবন্ধুর নতুন নেতৃত্বে সালেহীন-তনু

৯ মাসেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ ডাকসু—অভিযোগে নতুন নির্বাচনের দাবি ছাত্র ইউনিয়নের

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি খায়ের, সম্পাদক নুর

সামার সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

প্রতিষ্ঠার ১০৬ বছর: আবাসন, খাবার, পরিবহন ও গবেষণা সংকটে ভারাক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

জবিতে ৩৩০ কোটি টাকার বাজেট, গবেষণা ও পরিবহনে নেই বরাদ্দ

ঢাবিতে ১ হাজার কোটি টাকার বাজেট, গবেষণা খাতে বরাদ্দ শূন্য