হোম > শিক্ষা > ক্যাম্পাস

চাকসু নির্বাচনে কারচুপির শঙ্কা ছাত্রদল-সমর্থিত ভিপি প্রার্থীর

চবি প্রতিনিধি 

ছাত্রদল-সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। ছবি: আজকের পত্রিকা

চাকসু নির্বাচনে অমোচনীয় কালি ব্যবহার না করায় ভোটে কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদল-সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ ভবন কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকের কাছে তিনি বলেন, ‘কালিটা মুছে যাচ্ছে। আমরা নির্বাচন কমিশনারকে বারবার অনুরোধ করেছিলাম, যাতে একজন ভোটার একাধিকবার ভোট প্রয়োগ করতে না পারে। কিন্তু আমি এই মাত্র ভোট দিয়ে বেরোলাম, আমার হাতে কোনো কালি নেই। একটু ঘষা দিলেই যেখানে কালি মুছে যাচ্ছে, সেখানে যদি কোনো সাবান বা লিকুইড ব্যবহার করি, সেটা কয়েক সেকেন্ডের মধ্যে একদম নিষ্ক্রিয় হয়ে যাবে, একদম মুছে যাবে।’

ছাত্রদল-সমর্থিত ভিপি প্রার্থী বলেন, ‘সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন যদি হয়, যে ফলাফল আসবে তা মেনে নেব। কিন্তু আমাদের বারবার দাবি ছিল যে একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে যে কালি দেওয়া হবে, তা যাতে মুছে না যায়। কারণ, কালি যদি মুছে যায়, তখন সেই ভোটার একাধিক ভোট প্রয়োগ করতে পারে। আমরা এটা বিভিন্ন সময় দেখেছি। নির্বাচন কমিশন এখানে অবহেলা করেছে কিংবা কী উদ্দেশ্যে তাঁরা পার্মানেন্ট কালি ব্যবহার করেননি, সেটা আমাদের বোধগম্য নয়। এখন আমরা শঙ্কা প্রকাশ করছি যে এখানে ভোট কারচুপির আশঙ্কা রয়েছে এবং একজন ভোটার একাধিকবার ভোট দিতে পারবে। এখানে তাদেরকে চিহ্নিত করার কার্যকর উদ্যোগ আমরা দেখছি না।’

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি

গাছ ভেঙে পড়ে দুমড়েমুচড়ে গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস

ইউআইইউ রেসকিউ রোভার টিম: প্রথমবার অংশ নিয়েই বিশ্বমঞ্চে সাফল্য

এশিয়ার সেরা কালিয়াকৈরের খুদে তাজ

সিমাগো র‌্যাঙ্কিং: এনার্জিতে দ্বিতীয়, গণিতে তৃতীয় পাবিপ্রবি

গবেষণার হাত ধরেই বদলাবে আগামী

বিইউএফটিতে তিন দিনের সিনেফ্রেম ফেস্ট

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাংগুয়েজ সেন্টার’ উদ্বোধন

জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবির প্রো-ভিসি, হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

রোবোকাপ রেসকিউ লিগে প্রথম অংশগ্রহণেই ইউআইইউর সাফল্য