হোম > শিক্ষা > ক্যাম্পাস

জকসু নির্বাচন: ছাত্রদলের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ শিবির প্যানেলের ‎

জবি প্রতিনিধি‎

জকসু নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ জানিয়ে সংবাদ সম্মেলন করেন অদম্য জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। ‎

‎আজ মঙ্গলবার ভাষাশহীদ রফিক ভবনের নিচতলায় এক জরুরি সংবাদ সম্মেলনে অদম্য জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম এসব অভিযোগ করেন।

‎রিয়াজুল ইসলাম অভিযোগ করে বলেন, ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই ছাত্রদলের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পুলিশ প্রশাসনকে জানানো হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। এ সময় আমাদের প্যানেলের কর্মীরা ভোটার স্লিপ বিতরণ করতে গেলে হেনস্তার শিকার হন।

তিনি বলেন, পদার্থবিজ্ঞান, দর্শন ও ইংরেজি বিভাগে ছাত্রদলের পোলিং এজেন্টরা শিক্ষার্থীদের নিজ প্যানেলে ভোট দিতে প্ররোচনা দেয়। কোথাও কোথাও জোরপূর্বক ভোটার স্লিপ কেড়ে নেওয়া হয়। বাধা দিলে হুমকি ও মারধরের অভিযোগও রয়েছে।

ভোট গণনার সময় বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করে তিনি জানান, বহিরাগত ক্যাডারদের অবস্থানের খবর পাওয়া গেছে। অভিযোগ জানালে নির্বাচন কমিশন তা অস্বীকার করে এবং অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানায়। ‎

আজ সকাল ৯টা থেকে জকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

উচ্চশিক্ষা নিতে আসা অনেক শিক্ষার্থীরই মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পড়াশোনার ঘাটতি রয়েছে: ড. ইয়াসমীন

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্তব্য প্রত্যাহারের দাবি ঢাবির বিএনপিপন্থী শিক্ষক সংগঠনের

পাবিপ্রবি দেশের অন্যতম শীর্ষ গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে

বিশ্বের দক্ষিণ অঞ্চলের সব বিশ্ববিদ্যালয়কে একত্র করতে চায় চীন

শিক্ষার্থীদের ভাবনায় ঈদুল আজহা

পাঠকবন্ধু পুরস্কৃত করল ১২ সংগঠককে

দেশব্যাপী ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে আইএসইউ শিক্ষার্থীদের মানববন্ধন

প্রেসিডেন্সি ই-স্পোর্টস ম্যানিয়া সিজন-১ সফলভাবে অনুষ্ঠিত

ঈদের ছুটির পর জবিতে অনলাইন ক্লাস বন্ধের সিদ্ধান্ত

জাবি ক্যাম্পাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় নারী নিরাপত্তা মঞ্চের মৌন মিছিল