হোম > শিক্ষা > ক্যাম্পাস

সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের অভিযান ও অধিকারকর্মীদের আটকের নিন্দা গণতান্ত্রিক ছাত্রসংসদের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বৃহস্পতিবার আয়োজিত সংহতি সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

ফিলিস্তিনের দুর্ভিক্ষকবলিত গাজার উদ্দেশে ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর অভিযান ও নৌবহরে থাকা শতাধিক অধিকারকর্মীকে আটকের ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সংহতি সমাবেশে এই নিন্দা জানানো হয়। সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল বের হয়, যা শাহবাগে গিয়ে শেষ হয়।

এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন ‘নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’সহ নানা স্লোগান দেন গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা-কর্মীরা।

গণতান্ত্রিক ছাত্রসংসদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, ‘ফিলিস্তিনের গাজায় মানুষের যে খাদ্যের অভাব দেখা দিয়েছে, সে জন্য বিভিন্ন দেশের মানুষ নৌকাভর্তি খাদ্যসামগ্রী নিয়ে গাজার উদ্দেশে রওনা হয়েছে। অথচ সেই ফ্লোটিলার ওপর ইসরাইলের সামরিক বাহিনী হামলা ও অধিকারকর্মীদের আটক করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। স্বাধীনতাকামী ফিলিস্তিনি মানুষদের সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে হবে।’

গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্য ফুয়াদ হাসান বলেন, ‘বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত। একটি হলো সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে; অন্যদিকে বিবেকবোধহীনতা। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যা বন্ধে বিশ্বের বিবেকবোধহীন রাষ্ট্রগুলো জেগে উঠতে পারেনি। এ অবস্থায় মানবিক সহায়তা ও প্রতিরোধের প্রতীক হয়ে যাত্রা শুরু করা সুমুদ ফ্লোটিলা ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের লড়াইয়ের পাশে থাকার বার্তা দিচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশ ফিলিস্তিনের মুক্তির দাবি নিয়ে যাত্রা করা উচিত।’

গণতান্ত্রিক ছাত্রসংসদের মুখপাত্র আশরেফা খাতুনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, ঢাকা কলেজের আহ্বায়ক আফজাল হোসেন প্রমুখ।

সামার সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

প্রতিষ্ঠার ১০৬ বছর: আবাসন, খাবার, পরিবহন ও গবেষণা সংকটে ভারাক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

জবিতে ৩৩০ কোটি টাকার বাজেট, গবেষণা ও পরিবহনে নেই বরাদ্দ

ঢাবিতে ১ হাজার কোটি টাকার বাজেট, গবেষণা খাতে বরাদ্দ শূন্য

ঢাবির ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি সাজিদ, সাধারণ সম্পাদক রিফাত

মানারাত ইউনিভার্সিটি ও যুক্তরাজ্যের মার্কফিল্ড ইনস্টিটিউটের মধ্যে এমওইউ স্বাক্ষর

ইউএফটিবিতে অত্যাধুনিক ‘ডিপ লার্নিং ল্যাব’-এর উদ্বোধন

ঢাবি হল সংসদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ব্যবস্থা চাইল বিপ্লবী ছাত্র মৈত্রী

শিক্ষাবৃত্তি নিয়ে ভারতের পারুল ইউনিভার্সিটিতে স্পট অ্যাডমিশনের উদ্যোগ

বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব অনুষ্ঠিত