হোম > শিক্ষা > ক্যাম্পাস

উরি র‍্যাঙ্কিংয়ে ৬৪ ধাপ এগিয়েছে উত্তরা ইউনিভার্সিটি

আজকের পত্রিকা ডেস্ক­

বিশ্বের শীর্ষ ৫০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯৩তম স্থান অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি। ছবি: বিজ্ঞপ্তি

২০২৬ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ফর ইনোভেশন-উরিতে আবারও একটা ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি ৬৪ ধাপ এগিয়ে বিশ্বের শীর্ষ ৫০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯৩তম স্থান অর্জন করেছে।

এক বিজ্ঞপ্তিতে উত্তরা ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালের উরি র‍্যাঙ্কিংয়ে যেখানে উত্তরা ইউনিভার্সিটির অবস্থান ছিল ২৫৭তম, সেখান থেকে এই উল্লেখযোগ্য অগ্রগতি বিশ্ববিদ্যালয়টিকে আনুষ্ঠানিকভাবে বৈশ্বিক শীর্ষ ২০০ প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আর এরই মধ্য দিয়েই উত্তরা ইউনিভার্সিটি বিশ্বের অন্যতম উদ্ভাবনী ও দ্রুত অগ্রসরমাণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থানকে আরও সুদৃঢ় করতে পেরেছে। ২০২৪ সালের উরি র‍্যাঙ্কিংয়ে উত্তরা ইউনিভার্সিটি বিশ্বের শীর্ষ ৩০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৭৬তম স্থান অর্জন করে, যা আন্তর্জাতিক স্বীকৃতি ও উদ্ভাবনী উৎকর্ষে বিশ্ববিদ্যালয়টির ধারাবাহিক অগ্রগতির প্রমাণ বহন করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর বাইরেও উত্তরা ইউনিভার্সিটি উরি র‍্যাঙ্কিংয়ে আরও একটা অসাধারণ সাফল্য অর্জন করেছে। স্টুডেন্ট সাপোর্ট অ্যান্ড এনগেজমেন্ট ক্যাটাগরিতে বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। উরি র‍্যাঙ্কিংয়ে অসামান্য এই স্বীকৃতিই প্রমাণ দেয়, উত্তরা ইউনিভার্সিটি মূলত একটা শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং তাঁদের সার্বিক উন্নয়নের জন্য নিবেদিত একটা সামগ্রিক ব্যবস্থা রয়েছে। দেখা যাচ্ছে, এই বিশেষ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি বিশ্বের বহু খ্যাতনামা ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানকেও অতিক্রম করেছে। যার ফলে উত্তরা ইউনিভার্সিটিতে একটা বিশ্বমানের ক্যাম্পাস গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বৈশ্বিক নেতৃত্বের আসনে বসার যে সুযোগ, সেটি তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এই অর্জন নিয়ে দারুণভাবে গর্বিত উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। তিনি বলেন, ‘স্টুডেন্ট সাপোর্ট অ্যান্ড এনগেজমেন্ট’ ক্যাটাগরিতে বিশ্বসেরা হওয়া, একই সঙ্গে ৬৪ ধাপ এগিয়ে যাওয়া এবং বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সেরা ২০০ শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতর স্থান পাওয়া উত্তরা ইউনিভার্সিটি পরিবারের প্রত্যেকটা মানুষের সম্মিলিত চেষ্টা, আন্তরিক শ্রম আর নিষ্ঠার ফলাফল। আমরা বরাবরই শিক্ষার্থীদের আমাদের সকল কার্যক্রম, সিদ্ধান্ত এবং প্রতিষ্ঠান পরিচালনার একেবারে কেন্দ্রবিন্দুতে রেখেছি। তাঁদের সামনে রেখেই আমরা একটা রূপান্তরমূলক উদ্ভাবনী প্রতিষ্ঠান হতে চেয়েছি এবং পেরেছি।’

উপাচার্য আরও বলেন, ‘আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে এই ক্ষেত্রে আমাদের অবিচল অঙ্গীকারই আমাদের মাত্র এক বছরে ৬৪ ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা দিয়েছে। শুধু বই খাতায় নয়, বরং বাস্তব জীবনেও ইতিবাচক প্রভাব তৈরি করতে সক্ষম, এমন বিশ্বমানের প্রগতিশীল মানুষ তৈরিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

উত্তরা ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং সেল-আইআরসি জানিয়েছে, ২০২৫ সালের র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি শীর্ষ ৪০০ প্রতিষ্ঠানের মধ্যে থাকলেও, এবারের উরি র‍্যাঙ্কিংয়ের ফলাফল প্রতিষ্ঠানটির রূপান্তরমূলক অগ্রযাত্রার প্রতিফলন। এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের উচ্চশিক্ষা অঙ্গনে উত্তরা ইউনিভার্সিটিকে একটা অগ্রগামী পথপ্রদর্শক প্রতিষ্ঠান হিসেবে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।

এডুর‍্যাঙ্কে মাইক্রোবায়োলজিতে শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ড

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্যারেজ থেকে শিক্ষার্থীর সাইকেল চুরি, থানায় অভিযোগ

ঢাবির হলে ‘ব্যানার টানানো’ ঘিরে মুখোমুখি ছাত্র সংসদ-ছাত্রদল

এইউবিতে ২৪ কলেজের অংশগ্রহণে আন্তকলেজ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ

সত্যজিৎ রায়ের জন্মজয়ন্তী উপলক্ষে জাবিতে ২ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

এআইইউবিতে এআই সুপারকম্পিউটিং ল্যাব উদ্বোধন

জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু, র‍্যাগিংয়ে ‘জিরো টলারেন্স’ ঘোষণা উপাচার্যের

মোহাম্মদপুর প্রিপারেটরিতে ‘কসমোলজিক্যাল কনক্লেভ’

তৃতীয় বর্ষে পাঠকবন্ধু