হোম > শিক্ষা > ক্যাম্পাস

ইউআইইউতে শহীদ ইরফান ভূঁইয়ার স্মরণে দোয়া মাহফিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থী শহীদ ইরফান ভূঁইয়াসহ সব শহীদ স্মরণে মাদানী অ্যাভিনিউ ইউনাইটেড সিটিস্থ মসজিদ আল-মুস্তফাতে ‘দোয়া মাহফিল’ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ইউআইইউ লাইব্রেরিতে ‘স্বাধীনতা কর্নার’ উদ্বোধন করা হয়েছে। 

গত রোববার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআইইউর বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, ইউআইইউর বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্য কে এম আহসান শামীম, ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া, ট্রেজরার মো. আব্দুল মোকাদ্দেম, আইএআরর নির্বাহী পরিচালক ও প্রফেসর ইমেরিটাস ড. এম রিজওয়ান খান এবং রেজিস্ট্রার ডা. মো. জুলফিকার রহমান। 

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইউআইইউ কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শহীদ ইরফান ভূঁইয়াসহ সব শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউনাইটেড গ্রুপের পক্ষ থেকে শহীদ ইরফান ভূঁইয়ার পরিবারকে ৫০ লাখ টাকার একটি চেক দেওয়া হয়। শহীদ ইরফান ভূঁইয়ার নামে ইউআইইউ লাইব্রেরি এবং মেইনটেন্যান্স ল্যাবের নামকরণ করা হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অগ্রণী ভূমিকায় ছিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। এই গৌরবময় আন্দোলনকে তুলে ধরতে ইউআইইউ লাইব্রেরিতে ‘স্বাধীনতা কর্নার’ উদ্বোধন করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাস ও তথ্য-উপাত্ত এখানে সংরক্ষিত থাকবে। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তিতে নির্ভরের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

গবেষণায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে হাবিপ্রবি

উচ্চশিক্ষার স্বপ্ন যখন জার্মানি: সেরা ৬ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে নিন

সামিরার যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন জয়

কিশোর উদ্ভাবকের বিশ্বজয়

গণ বিশ্ববিদ্যালয় পাঠকবন্ধুর নতুন নেতৃত্বে সালেহীন-তনু

৯ মাসেও প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ ডাকসু—অভিযোগে নতুন নির্বাচনের দাবি ছাত্র ইউনিয়নের

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি খায়ের, সম্পাদক নুর

সামার সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

প্রতিষ্ঠার ১০৬ বছর: আবাসন, খাবার, পরিবহন ও গবেষণা সংকটে ভারাক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়