হোম > শিক্ষা

‎চলতি বছর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ২ নভেম্বর: উপাচার্য

জবি প্রতিনিধি‎‎

জবি উপাচার্য ড. মো রইছ উদ্দীন। ছবি: আজকের পত্রিকা

‎চলতি বছর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস ২ নভেম্বর পালিত হবে বলে জানিয়েছেন উপাচার্য ড. মো. রইছ উদ্দীন। ‎

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‎

মো. রইছ উদ্দীন বলেছেন, ‘২ নভেম্বর খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেন এবং ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তাই এ বছর থেকে বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ২ নভেম্বর।’

উপাচার্য আরও বলেন, ‘এ বছর বিশ্ববিদ্যালয় দিবসের আগেই বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হবে। এই বিশ্ববিদ্যালয় দিবসে আমরা শিল্পী জেমসকে আনার পরিকল্পনা করছি।’ ‎

উপাচার্য বলেন, জবি থেকে সংসদ সদস্য রয়েছেন; তাঁদের সবাইকে নিয়ে একটি সংবর্ধনার আয়োজনের চেষ্টা করা হবে। তাঁরা উদার মানসিকতা নিয়ে পাশে দাঁড়ালে বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সমাধান করা সহজ হবে।

উপাচার্য আরও বলেন, ‘একজন পিতার কাছে ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তাঁর সন্তান তাঁকে ছাড়িয়ে যায়। আজ আমারও সেই আনন্দ অনুভূত হচ্ছে। কারণ, অভিভাবক হিসেবে আমার শিক্ষার্থীরা আমাদেরও ছাড়িয়ে গেছে। আমরা সবাইকে নিয়ে সামনে এগোতে চাই। এখানে কোনো রাজনৈতিক চর্চা হবে না; আমরা সবাই একটি পরিবার।’‎

‎বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য ড. মো. রইছ উদ্দীন, ট্রেজারার ড. সাবিনা শরমীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. শেখ গিয়াসউদ্দিন এবং অর্থনীতি বিভাগের অ্যালামনাই ও সাধারণ শিক্ষার্থীরা।

প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি মনিটরিং করবে অধিদপ্তর

যুক্তরাষ্ট্রে প্রায় ৪ কোটি টাকার বৃত্তি পেলেন রাতুল

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার আগে

জার্মানিতে ক্যারিয়ার: জেনে নিন ওয়ার্ক ভিসার খুঁটিনাটি

ইংরেজি শব্দভান্ডার সমৃদ্ধ করার ৫ কৌশল

শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী

বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক বাস্তবায়নে জরুরি হবে সুশাসন

১৮তম বিইউপি দিবস উদ্‌যাপন