হোম > শিক্ষা

২৪ ডিম ও ২২ প্যাকেট বিস্কুট আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষিকাকে তলব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা ২৪টি ডিম ও ২২ প্যাকেট বিস্কুট আত্মসাতের অভিযোগ উঠেছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস তাঁকে জরুরি ভিত্তিতে কৈফিয়ত তলব করেছে।

আজ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সরকারের নেওয়া ‘স্কুল ফিডিং’ কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রানীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেশমা আক্তারের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ের সামগ্রী আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে অফিস আদেশ জারি করে তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৫ জুন বিদ্যালয় ছুটি শেষে ফেরার পথে তিনি স্কুল ফিডিং কর্মসূচির জন্য বরাদ্দ করা ২৪টি ডিম ও ২২ প্যাকেট বিস্কুট নিজের বাসায় নিয়ে যান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত হলে তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নজরে আসে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টির জন্য বরাদ্দকৃত খাবারে কোনো ধরনের অনিয়ম বা আত্মসাতের চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়।

এ ছাড়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত নোটিশে অভিযুক্ত শিক্ষিকাকে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী আগামী তিন কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করবে সরকার: ববি হাজ্জাজ

ঢাবি হল সংসদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ব্যবস্থা চাইল বিপ্লবী ছাত্র মৈত্রী

জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী সোমবার

বিশ্বসেরা স্কুল: শীর্ষ ১০-এ ভারত ও পাকিস্তানের বিদ্যালয়

এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৪৮৬ শিক্ষকের পদ শূন্য: সংসদে শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়: নামেই ইনস্টিটিউট, প্রশ্ন মানে

সব মাধ্যমিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি সোমবার

গবেষণায় ব্যবহৃত ল্যাবগুলো আধুনিক ও মানসম্মত নয়: শিক্ষামন্ত্রী

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট নিয়ে পোস্ট-বাজেট সিম্পোজিয়াম অনুষ্ঠিত