হোম > শিক্ষা

খুবির আবাসিক হলে চলছে সংস্কারের কাজ

প্রতিনিধি, খুবি

আগামী ১৮ অক্টোবর খুলবে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব আবাসিক হল। এ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য প্রস্তুত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। বিশ্ববিদ্যালয়ের সব হলে চলছে সংস্কারের কাজ। আবাসিক হল খোলার আগে সংস্কার ও পরিবেশ উন্নয়নকাজ পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক সপ্তাহের মধ্যে সব অসম্পন্ন কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি। 

আজ বুধবার সকাল ১০টায় হলের সংস্কার কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনে যান তিনি। প্রথমে অপরাজিতা হল, পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিব হল, খানজাহান আলী হল, খানবাহাদুর আহছান উল্লাহ হল এবং সবশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি প্রতিটি হলের সংস্কার ও পরিবেশে উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি এসব হলের বেশির ভাগ কাজ শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। 

তবে এখনো অবশিষ্ট যে কাজ চলমান রয়েছে, তা আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন, যাতে আবাসিক শিক্ষার্থীরা স্বচ্ছন্দে হলে থাকতে পারেন। এ ছাড়া উপাচার্য হলগুলোতে করোনা মহামারি থেকে সুরক্ষায় প্রয়োজনীয় সামগ্রী রাখার ব্যবস্থা নিশ্চিত করারও নির্দেশনা দেন। 

আবাসিক হল ছাড়াও উপাচার্য নির্মাণাধীন দশতলা ৪র্থ একাডেমিক ভবন ‘জয়বাংলা ভবন’, রবীন্দ্রনাথ ঠাকুর আইইআর ভবন ও নির্মাণাধীন শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্রের কাজের অগ্রগতিও পরিদর্শন করেন। 

এ সময় পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন হলের প্রভোস্ট, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত), জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালকসহ (ভারপ্রাপ্ত) সংশ্লিষ্ট হলের সহকারী প্রভোস্ট এবং সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ। 

ডিজিটাল রূপান্তরের আগে মানসিকতার পরিবর্তন জরুরি: হিট প্রকল্প পরিচালক

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে স্তন ক্যানসার সচেতনতায় স্ক্রিনিং কর্মসূচি

ইস্টার্ন ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তনে আমন্ত্রণ, মৌখিক সম্মতি রাষ্ট্রপতির

জাবিতে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত

উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির

সিএসই না পড়েও তৈরি করুন নিজের অ্যাপ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমপিএইচ কোর্সে ভর্তি

হার্ভার্ডে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ

২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব: শিক্ষামন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে অধ্যাপক নাসির আহমাদ