হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ পাচ্ছেন নিম্ন ও মধ্যম আয়ের দেশের অভিজ্ঞ জনস্বাস্থ্য পেশাজীবীরা। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য ‘লিড ফেলোশিপ’ কর্মসূচিতে আবেদন আহ্বান করেছে হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউট (এইচজিএইচআই)। এক বছর মেয়াদি এই কর্মসূচির লক্ষ্য জনস্বাস্থ্য খাতের অভিজ্ঞদের নেতৃত্বের দক্ষতা বাড়ানো।
হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গ্লোবাল হেলথ অ্যান্ড পপুলেশন বিভাগের সহযোগিতায় ফেলোশিপটি পরিচালিত হবে। অনলাইন প্রশিক্ষণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে ছয় সপ্তাহ সরাসরি অংশ নেওয়ার সুযোগ থাকবে।
কর্মসূচি শুরু হবে ২০২৭ সালের ১ সেপ্টেম্বর, শেষ হবে ২০২৮ সালের ৩১ আগস্ট। এ সময়ে থাকবে ১২ মাসের অনলাইন পাঠক্রম। ২০২৮ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে হবে ছয় সপ্তাহের আবাসিক প্রশিক্ষণ। অংশগ্রহণকারীরা পাবেন ব্যক্তিগত নেতৃত্ব প্রশিক্ষণ ও অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ। হার্ভার্ডের শিক্ষকদের পরিচালিত বিশেষ কোর্স ও মাস্টারক্লাসেও অংশ নেওয়া যাবে। থাকবে আলোচনা অনুষ্ঠান, পেশাগত যোগাযোগের সুযোগ এবং স্বতন্ত্র প্রকল্পে কাজের ব্যবস্থা।
⊲ যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার আন্তর্জাতিক বিমানভাড়া।
⊲ কর্মসূচির সময় থাকার ব্যবস্থা।
⊲ জে-১ ভিসা ফি।
⊲ যুক্তরাষ্ট্রে অবস্থানকালে জীবনযাত্রার ব্যয় মেটানোর ভাতা।
⊲ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
⊲ জনস্বাস্থ্য খাতে পূর্ণকালীন কর্মসংস্থান।
⊲ প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার পর সংশ্লিষ্ট পেশায় অন্তত ১০ বছরের অভিজ্ঞতা। শিক্ষার্থী অবস্থায় করা কাজের হিসাবে ধরা হবে না।
⊲ নেতৃত্ব দেওয়ার উল্লেখযোগ্য অভিজ্ঞতা এবং ভবিষ্যতে নেতৃত্বের দক্ষতা আরও বিকাশের সম্ভাবনা।
⊲ যুক্তরাষ্ট্রের জে-১ ভিসা পাওয়ার যোগ্যতা এবং ২০২৮ সালের এপ্রিলে ছয় সপ্তাহ কেমব্রিজে থাকার সুযোগ।
⊲ আবাসিক কর্মসূচিতে অংশ নিতে নিজ প্রতিষ্ঠান থেকে ছুটি বা সমমানের বিরতি নেওয়ার ব্যবস্থা।
⊲ ফেলোশিপ শুরুর আগের দুই বছরে চার মাস বা তার বেশি মেয়াদের কোনো পূর্ণকালীন ফেলোশিপে অংশ না নেওয়া।
⊲ বিভিন্ন অঞ্চল, পেশা, শিক্ষাগত শাখা ও খাতের প্রার্থীরা আবেদন করতে পারবেন। সব লিঙ্গপরিচয়ের প্রার্থীর জন্যও আবেদন উন্মুক্ত। তবে আবেদন করতে হবে প্রার্থীকে নিজেই।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের প্রথমে হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে যোগ্যতা ও নির্দেশনা ভালোভাবে পড়তে হবে। এরপর নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সময়মতো জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ১৫ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট (যুক্তরাষ্ট্রের ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম)।
ফলাফল প্রকাশ: ২০২৭ সালের বসন্তকাল।
বিস্তারিত তথ্য ও আবেদন: হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইট।