হোম > শিক্ষা

দুর্নীতি করলে ২৪ ঘণ্টাও থাকতে পারবে না, আজও একজনকে বিদায় দিয়েছি: শিক্ষামন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে যিনি দুর্নীতি করবেন, তিনি ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না।

আগামীকাল মঙ্গলবার শুরু হতে যাওয়া চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্যের একপর্যায়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না। এখনো করছি। আজকেও একজনকে বিদায় দিয়েছি।’

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী পরবর্তী এসএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনার কথা বলেন। অবশ্য এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা বলেননি তিনি।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

‎আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এ পরীক্ষা শুরু হচ্ছে। ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।

শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী

বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক বাস্তবায়নে জরুরি হবে সুশাসন

১৮তম বিইউপি দিবস উদ্‌যাপন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটিতে সচেতনতামূলক কর্মসূচি

গবেষণা সহযোগিতা জোরদারে ঢাবি-এসিইউ বৈঠক

এআইইউবি ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মনিপুর স্কুল তদারকিতে বিশেষ কমিটি

মাধ্যমিক পর্যায়ে স্থাপন হবে ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম

জবিতে বৃত্তির চেক বিতরণ, ১০ হাজার শিক্ষার্থীর জন্য ১০ কোটি টাকা

আইইউবিতে উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক এইচআর দিবস ২০২৬