ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা শুধু শব্দ জানা বা ব্যাকরণ মুখস্থ করার বিষয় নয়, এটি একটি অভ্যাস, একটি মানসিক প্রস্তুতি। আগের পর্বে আমরা দেখেছি কীভাবে সাধারণ উত্তরকে বিস্তারিত ও প্রাণবন্ত করা যায়। এ পর্বে আমরা জানব, কীভাবে কথোপকথনকে আরও স্বাভাবিক, যুক্তিযুক্ত এবং আত্মবিশ্বাসী করা যায়।
কথা জোড়া লাগাতে ‘Linking Words’ ব্যবহার করুন
অনেকেই ইংরেজি জানেন, কিন্তু কথা বলার সময় বাক্যগুলো আলাদা হয়ে যায়। এতে কথা স্বাভাবিক শোনায় না।
কিছু সহজ linking word
ব্যবহার করুন
and/but/so/because
however/actually/moreover/for example
উদাহরণ: ভুল: I like reading. I like writing.
সঠিক: I like reading and writing because both help me improve my creativity.
‘Fillers’ ব্যবহার করে থামা কমান
হঠাৎ থেমে গেলে আত্মবিশ্বাস কমে যায়। তাই মাঝে মাঝে ছোট fillers ব্যবহার করতে পারেন:
Well..., Actually..., You know..., Let me think...
উদাহরণ: ‘Well, I think learning English is very important for communication.’
এগুলো আপনার কথাকে আরও স্বাভাবিক করে তোলে।
ছোট গল্পের মতো করে কথা বলুন
শুধু তথ্য না দিয়ে গল্পের মতো বললে কথা বেশি আকর্ষণীয় হয়।
প্রশ্ন: What did you do yesterday?
ভুল: I studied. I watched TV.
সঠিক: Yesterday was quite busy. I studied in the morning, then I watched a documentary in the afternoon, and in the evening I spent some time relaxing with my family. এভাবে কথা বললে আপনি শুধু উত্তর দেন না—একটি ছোটগল্প তৈরি করেন।
‘Thinking in English’
অভ্যাস করুন
অনেকেই আগে বাংলায় ভাবেন, তারপর ইংরেজিতে অনুবাদ করেন। এতে দেরি হয় এবং কথা আটকে যায়।
চেষ্টা করুন ধীরে ধীরে ইংরেজিতে ভাবার: I need water
I am feeling tired
This is interesting
ছোট ছোট চিন্তা দিয়েই শুরু করুন।
আত্মবিশ্বাস = স্পষ্ট উচ্চারণ +
ধীরে কথা বলা
অনেকে দ্রুত কথা বলতে গিয়ে ভুল করেন। কিন্তু বাস্তবে ধীরে ও পরিষ্কারভাবে বলা অনেক বেশি কার্যকর।
এই তিনটি জিনিস আপনাকে বেশি সাবলীল করে তুলবে।
সাবলীল ইংরেজি বলার দক্ষতা ধীরে ধীরে গড়ে ওঠে। প্রতিদিন একটু করে অনুশীলন করুন, নিজের কথা রেকর্ড করুন এবং ভুলকে ভয় না পেয়ে সামনে এগিয়ে যান।