হোম > শিক্ষা

নিউজিল্যান্ডে শিক্ষার্থী ভিসা আরও সহজ ও নমনীয়

শিক্ষা ডেস্ক

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নিউজিল্যান্ডে পড়তে যাওয়ার পথ আরও সহজ হচ্ছে। দেশটির পাথওয়ে স্টুডেন্ট ভিসা (পিএসভি)-সংক্রান্ত নতুন নিয়ম ২০ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। নতুন ব্যবস্থায় একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার বিষয় পরিবর্তন করলে আর নতুন ভিসার প্রয়োজন হবে না। পাশাপাশি এই ভিসার আওতায় যুক্ত হচ্ছে আরও বেশি শিক্ষাক্রম এবং ইংরেজি ভাষা শেখার জন্যও মিলবে অতিরিক্ত সময়।

ইমিগ্রেশন নিউজিল্যান্ড জানিয়েছে, এসব পরিবর্তনের লক্ষ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দেশটিকে আরও আকর্ষণীয় শিক্ষাগন্তব্য হিসেবে গড়ে তোলা।

কী এই পাথওয়ে স্টুডেন্ট ভিসা

পাথওয়ে স্টুডেন্ট ভিসার মাধ্যমে একটি ভিসাতেই ধারাবাহিকভাবে একাধিক কোর্স করার সুযোগ পান আন্তর্জাতিক শিক্ষার্থীরা। যেমন: প্রথমে ইংরেজি ভাষার কোর্স, এরপর ফাউন্ডেশন প্রোগ্রাম এবং পরে বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ভর্তি হওয়া। অনুমোদিত শিক্ষাপাথের অংশ হলে প্রতিটি ধাপের জন্য আলাদা শিক্ষার্থী ভিসা নিতে হয় না। দীর্ঘমেয়াদি শিক্ষার পরিকল্পনা থাকা শিক্ষার্থীদের কাছে এ কারণে এই ভিসা জনপ্রিয়।

বিষয় পরিবর্তনে লাগবে না নতুন ভিসা

নতুন নিয়মের সবচেয়ে বড় সুবিধা মিলবে বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের। এত দিন ভিসায় ডিগ্রির পাশাপাশি নির্দিষ্ট বিষয়ও উল্লেখ থাকত। ফলে কেউ একই প্রতিষ্ঠানে থেকে এক বিষয় থেকে অন্য বিষয়ে যেতে চাইলে নতুন স্টুডেন্ট ভিসার আবেদন করতে হতো।

২০ জুলাই থেকে ভিসায় শুধু ডিগ্রির ধরন ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে। ফলে একই প্রতিষ্ঠানে অনুমোদিত ডিগ্রির আওতায় বিষয় পরিবর্তন করতে নতুন ভিসা লাগবে না। এর ফলে সময় ও খরচ কমবে। একই সঙ্গে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী বিষয় পরিবর্তনের সুযোগ পাবেন।

বাড়ছে ভিসার আওতা

নতুন নিয়মে পাথওয়ে স্টুডেন্ট ভিসার আওতা আরও বিস্তৃত করা হয়েছে। এখন নিউজিল্যান্ড কোয়ালিফিকেশনস অ্যান্ড ক্রেডেনশিয়ালস ফ্রেমওয়ার্ক-এর লেভেল ১ থেকে ৪ পর্যন্ত আরও বেশি শিক্ষাক্রম এই ভিসার অন্তর্ভুক্ত হবে। এর মধ্যে রয়েছে ইংরেজি ভাষা শিক্ষা, ফাউন্ডেশন প্রোগ্রাম এবং বিভিন্ন কারিগরি সার্টিফিকেট কোর্স। আগে এসব নিম্নস্তরের অনেক কোর্সে এই সুবিধা সীমিত ছিল।

ইংরেজি শেখার জন্য বাড়তি সময়

নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য শিক্ষার্থীরা মূল কোর্স শুরুর আগে সর্বোচ্চ ৩০ সপ্তাহ ইংরেজি ভাষা শেখার সুযোগ পাবেন। আগে এই সময়সীমা ছিল ২০ সপ্তাহ। নিউজিল্যান্ড সরকারের আশা, অতিরিক্ত সময় ভাষাগত দক্ষতা বাড়াতে সহায়ক হবে। এতে শিক্ষার্থীরা মূল কোর্সেও আরও ভালো ফল করতে পারবেন।

কেন এই পরিবর্তন

ইমিগ্রেশন নিউজিল্যান্ডের ভাষ্য, নতুন সুবিধাগুলো ইন্টারন্যাশনাল এডুকেশন গোয়িং ফর গ্রোথ কর্মসূচির অংশ। এর লক্ষ্য ভিসা প্রক্রিয়া সহজ করা, আন্তর্জাতিক শিক্ষার্থীদের অভিজ্ঞতা উন্নত করা এবং বৈশ্বিক উচ্চশিক্ষার বাজারে নিউজিল্যান্ডের অবস্থান আরও শক্তিশালী করা।

তবে আগের মতোই শিক্ষার্থীদের স্বাস্থ্য, চরিত্র এবং প্রকৃত শিক্ষার্থী হওয়ার প্রমাণসহ পাথওয়ে স্টুডেন্ট ভিসার সব বিদ্যমান শর্ত পূরণ করতে হবে।

তথ্যসূত্র: ইকোনমিকস টাইমস।

ফার্মেসি ও বায়োটেকনোলজি: গবেষণা ও উদ্ভাবনের পথে ক্যারিয়ার

‎বুধবার পরীক্ষা হলে সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়ে সড়ক ছাড়ল পরীক্ষার্থীরা

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটির বিষয়ে ৪ শিক্ষককে শোকজ

এবার সংসদ ভবনের দিকে যাত্রা করল আন্দোলনরত পরীক্ষার্থীরা

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

‎জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬ ‎জুলাইয়ের দুই পরীক্ষা স্থগিত

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শুরু হয়েছে অ্যাডমিশন ফেয়ার সামার-২০২৬

পদার্থ পরীক্ষার ৬-৭ নম্বর প্রশ্ন পর্যালোচনা করছে বোর্ড, প্রয়োজনে ‘পূর্ণ নম্বর’

প্রাথমিকের বৃত্তিতে যমজ বোনের জোড়া সাফল্য

ঢাবির খেলার মাঠে কই-মাগুর মাছ ছাড়ল ডাকসু