হোম > শিক্ষা

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন ‘স্পিরিট অব সালাম অ্যাওয়ার্ড’ জয়ী অধ্যাপক মাহবুব আলম

আজকের পত্রিকা ডেস্ক­

সোমবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যাপক মাহবুব আলম। ছবি: প্রেস উইং

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডেটা অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মাহবুব আলম মজুমদার মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা ‘স্পিরিট অব সালাম অ্যাওয়ার্ড ২০২৬ ’-এ ভূষিত হয়েছেন। এই অসামান্য অর্জনের পর আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

ইতালিভিত্তিক তত্ত্বীয় পদার্থবিদ্যার আন্তর্জাতিক কেন্দ্র (আইসিটিপি) প্রবর্তিত এই পুরস্কারটি নোবেলজয়ী বিজ্ঞানী অধ্যাপক আবদুস সালামের আদর্শ ও উত্তরাধিকারকে সমুন্নত রাখার স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়। উন্নয়নশীল বিশ্বে বিজ্ঞান, শিক্ষা এবং কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে যারা অসাধারণ অবদান রাখেন, তাঁদেরই এই সম্মাননা দেওয়া হয়। অধ্যাপক মজুমদার তাঁর দীর্ঘ কর্মজীবনে কম্পিউটেশনাল সায়েন্স এবং ডেটা সায়েন্সের প্রসারে যে ভূমিকা রেখেছেন, আইসিটিপি সেটির স্বীকৃতি হিসেবে এই পদক দিয়েছে।

আজ অধ্যাপক মাহবুব আলম মজুমদার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মজুমদারকে এই বিরল অর্জনের জন্য অভিনন্দন জানান। তাঁরা দেশের উচ্চশিক্ষা, ডেটা সায়েন্সের ভবিষ্যৎ এবং বাংলাদেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের বিজ্ঞানী হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস এ সময় বলেন, অধ্যাপক মজুমদারের এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের মেধার স্বাক্ষর বহন করে। এটি দেশের তরুণ গবেষক ও শিক্ষক সমাজের জন্য এক বিশাল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

অধ্যাপক মাহবুব আলম মজুমদার দীর্ঘকাল ধরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডেটা অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্স অনুষদের নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার বিস্তার এবং গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরিতে তাঁর অনবদ্য ভূমিকা দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে।

জবিতে ক্লাসরুমে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর ওপর

ঢাবির ৩ শিক্ষক ও ১ কর্মকর্তা বরখাস্ত, ৪ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য হলেন আইইউবির অধ্যাপক শাহ এমরান

পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই: হোসেন জিল্লুর রহমান

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইভনিং এমবিএতে ভর্তি, আবেদন ৩০ জুলাই পর্যন্ত

আইইএলটিএস স্কোর কত দিন বৈধ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসেও নিরাপত্তাহীন ছাত্রীরা

ইউআইইউতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ অনুষ্ঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম

ডুয়েটের উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. রুমা