হোম > শিক্ষা

স্কুল-কলেজের অর্ধবার্ষিক ও প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা শুরু ১ জুলাই

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

‎সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে ১৬ জুলাই শেষ হবে।‎

মঙ্গলবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।‎

‎এতে বলা হয়, অনিবার্য কারণে শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ মে তারিখের প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী অর্ধবার্ষিক ও প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা ২৮ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল।‎

‎তবে সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা ১ জুলাই (বুধবার) শুরু হবে এবং ১৬ জুলাই (বৃহস্পতিবার) শেষ হবে।

‎‎এ নির্দেশনা সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।

নকল পেলে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

কানাডার সাইমন ফ্রেজার ইউনিভার্সিটিতে বৃত্তির সুযোগ

পাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল ইসলাম

ইউল্যাবে অনুষ্ঠিত হলো ‘টেক ফর টুমরো: ইউএস–বাংলাদেশ ইনোভেশন ওয়ার্কশপ’

মনিপুর স্কুল তদারকি ও পরিচালনায় বিশেষ কমিটি গঠন

প্রাথমিকে বৃত্তির ফলাফল নিয়ে যা জানাল অধিদপ্তর

প্রাথমিকে বদলি-পদায়নে চার কমিটি, নেতৃত্বে সচিব-ডিসি-ইউএনও

বেসরকারি মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদে মন্ত্রণালয়ের প্রতিনিধি মনোনয়ন

প্রাথমিক বিদ্যালয় ওয়ান-শিফটে আনার পরিকল্পনা

বাবা তোমায় ভালোবাসি