হোম > শিক্ষা

সপ্তাহ শেষে টানা ৩ দিনের ছুটি, পাচ্ছে যারা

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

চলতি সপ্তাহের শেষে টানা তিন দিনের ছুটি মিলতে যাচ্ছে। তবে সবাই টানা এই ছুটি পাবেন না। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এই সুযোগ পাবে।

ছুটির সূচি অনুযায়ী, আগামী শুক্রবার (৬ নভেম্বর) থেকে শুরু হবে তিন দিনের এই ছুটি। পরদিন শনিবার (৭ নভেম্বর) সাপ্তাহিক ছুটির পাশাপাশি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এই উপলক্ষে আলাদা কোনো ছুটি পাওয়া যাচ্ছে না।

পরদিন রোববার (৮ নভেম্বর) শ্যামাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শ্যামাপূজা সনাতন সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দেবী কালীর আরাধনার মধ্য দিয়ে এ পূজা উদ্‌যাপন করা হয়। একই দিনে দীপাবলি উৎসবও হয়।

শ্যামাপূজা উপলক্ষে এই ছুটির আওতায় থাকবে শুধু সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শুক্র, শনি ও রোববার টানা তিন দিন বন্ধ থাকবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২৬৮ কর্মচারীর বেতন বন্ধ, চাকরি হারানোর শঙ্কা

বিশ্ববিদ্যালয়ের ৭৪.২ শতাংশ শিক্ষার্থীর মধ্যে বিষণ্নতার লক্ষণ: গবেষণা

এইচএসসির অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর

শিক্ষার্থীদের অনাস্থা, উদয়ন স্কুলের তদন্ত কমিটি থেকে সরে দাঁড়ালেন ঢাবির দুই সহকারী প্রক্টর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘বি’ ও ‘সি’ ইউনিটের প্রস্তুতি

সরকারি প্রাথমিকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন ৩৬ হাজার

ইবিতে বিদেশি শিক্ষার্থী ভর্তি তলানিতে, স্নাতক শেষ না করেই ছেড়েছেন অর্ধেক

এবার সব পর্যায়ের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা শেকৃবি শিক্ষার্থীদের

ঢাবিতে এমপিএ প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু

এইচএসসির ফল বিবেচনায় রাবির ভর্তি আবেদনের শর্ত শিথিল