হোম > শিক্ষা

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে পাসের হার ১১.৮৪ শতাংশ

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের (স্নাতক) ভর্তি পরীক্ষায় পাসের হার ১১ দশমিক ৮৪ শতাংশ। অর্থাৎ উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫২৬ জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৩১৭ জন। বিজ্ঞান থেকে ৫৭৭ জন ও মানবিক শাখা থেকে উত্তীর্ণ হয়েছেন ৬৩২ জন। 

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন। 

৪ হাজার ৫২৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হলেও ব্যবসায় শিক্ষা শাখার জন্য ৯৩০টি আসন রয়েছে। আর বিজ্ঞানে ৯৫ ও মানবিক শাখায় ২৫টি আসন নির্ধারিত রয়েছে। 

এই ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১০৫ দশমিক ৫৩ পেয়ে প্রথম হয়েছেন মেহেরাজ হোসাইন। মানবিক শাখা থেকে ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন আবদুল্লাহ ইভান মাসুদ। মেহেরাজ ও ইভান মাসুদ দুজনই আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। বিজ্ঞান শাখা থেকে ৯৮ দশমিক ৯১ পেয়ে প্রথম হয়েছেন গোপালগঞ্জ হাজী লাল মিয়া সিটি কলেজের শিক্ষার্থী মো. জিলহাজ শেখ। 

ভর্তি-ইচ্ছুকদের যা জানা দরকার

উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৮ জুন বেলা ৩টা থেকে ৬ জুলাইয়ের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। 

কোটায় আবেদনকারীদের ১১ থেকে ১৮ জুনের মধ্যে অফিস চলাকালে সংশ্লিষ্ট কোটার ফরম বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। 

ফলাফল পুনঃ যাচাইয়ের জন্য নির্ধারিত ফি দিয়ে ১১ থেকে ১৮ জুন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আবেদন করতে হবে। 

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ব্যবসায় শিক্ষা ইউনিটের সমন্বয়ক ও অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন, বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সামার সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের উদ্যোগে ‘নেক্সাস সেমিনার সিরিজ’

এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএমজিএস মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদনের শেষ দিন আজ

প্রতিষ্ঠার ১০৬ বছর: আবাসন, খাবার, পরিবহন ও গবেষণা সংকটে ভারাক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজার

ঢাবি সিনেটে বিরোধী দলের দুজন এমপিকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব সামিনা লুৎফার

আগামী অর্থবছরে ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে: শিক্ষামন্ত্রী

জবিতে ৩৩০ কোটি টাকার বাজেট, গবেষণা ও পরিবহনে নেই বরাদ্দ

ঢাবিতে ১ হাজার কোটি টাকার বাজেট, গবেষণা খাতে বরাদ্দ শূন্য