এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। সবচেয়ে খারাপ ফল করেছে বরিশাল বোর্ড।
আজ শনিবার প্রকাশিত ফলাফলে এই চিত্র পাওয়া গেছে।
দেখা গেছে, ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। এ বোর্ডে ৬১ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর সবচেয়ে কম পাস করেছে বরিশাল বোর্ডে, ৪৪ দশমিক ৮৪ শতাংশ।
ফলের তথ্য বলছে, ঢাকা বোর্ডে ৬১ দশমিক ৮০ শতাংশ, রাজশাহীতে ৪৫ দশমিক ৬, যশোরে ৪৪ দশমিক ৯২, চট্টগ্রামে ৫২ দশমিক শূন্য ৭, বরিশালে ৪৪ দশমিক ৮৪, সিলেটে ৫০ দশমিক ৯০, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮, ময়মনসিংহে ৫১ দশমিক ৪৪ এবং কারিগরি বোর্ডে ৪৯ দশমিক ৪৩ শতাংশসহ মাদ্রাসা ৬১ দশমিক ৭ শতাংশ পাস করেছে।