বিসিএস লিখিত পরীক্ষায় একজন প্রার্থীর সাফল্য অনেকাংশেই নির্ভর করে সুনির্দিষ্ট, পরিকল্পিত ও ধারাবাহিক প্রস্তুতির ওপর। অভিজ্ঞ পরীক্ষার্থীদের মতে, শুধু পড়াশোনা নয়—সঠিক কৌশল, নিয়মিত অনুশীলন এবং সময় ব্যবস্থাপনাই লিখিত পরীক্ষায় এগিয়ে রাখে প্রার্থীদের। এ বিষয়ে অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন মো. জাহিদ হাসান নাইম, যিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং ৪৫তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর মেধাক্রম ছিল ৪।
নিচে বিষয়ভিত্তিক প্রস্তুতির গুরুত্বপূর্ণ কৌশল ও পরামর্শ তুলে ধরা হলো:
ইংরেজি
১. প্রয়োজনীয় বই ও রিসোর্স
- অ্যাসিওরেন্স ইংলিশ অথবা এআই টুলস ব্যবহার করে চার-পাঁচটি UnSeen Comprehension অনুশীলন করুন।
- অন্তত দুই থেকে পাঁচটি অনুবাদ (বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা) অনুশীলন করুন। এ ক্ষেত্রে আক্ষরিক অনুবাদের চেয়ে ভাবানুবাদের দিকে বেশি নজর দিন।
- ইংরেজির জন্য আলাদা কোনো গাইড বইয়ের চেয়ে নিউজপেপার রিডিং বেশি কার্যকর।
২. নিউজপেপার রিডিং
প্রতিদিন নিয়মিত ইংরেজি সংবাদপত্র (যেমন: The Daily Star বা Financial Express বা TBS) পড়ার অভ্যাস করুন। এটি আপনাকে দুটি ক্ষেত্রে সরাসরি সাহায্য করবে।
- ইংরেজি শব্দভান্ডার ও বাক্য গঠনের দক্ষতা বাড়ান।
- বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলির জন্য প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত পাওয়া যাবে এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হবে।
৩. ফ্রি-হ্যান্ড রাইটিং ও রচনা
- প্রতিদিন অন্তত একটি নির্দিষ্ট বিষয়ের ওপর এক পৃষ্ঠা ইংরেজি লেখা অনুশীলন করতে হবে।
- এআইয়ের সহায়তায় সাম্প্রতিক তথ্য, উদ্ধৃতি ও রেফারেন্স সংগ্রহ করে নোট তৈরি করা যেতে পারে।
- তবে নিজের হাতে লেখার দক্ষতা অর্জনই মূল লক্ষ্য হওয়া উচিত
৪. গ্রামার ও পার্টস অব স্পিচ
- ট্রান্সফরমেশন অব সেনটেন্স, প্রিপজিশন ও ইডিয়ম-ফ্রেজের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ
- ব্যাকরণগত নির্ভুলতা লেখার মান ও নম্বর উভয়ই বৃদ্ধি করে
৫. সামারি রাইটিং
- একটি বড় প্যাসেজকে সংক্ষিপ্ত করে এক-তৃতীয়াংশে উপস্থাপনের নিয়মিত অনুশীলন করতে হবে। অপ্রয়োজনীয় শব্দ বাদ দিয়ে মূল বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরাই মূল লক্ষ্য।
- টিপস: ইংরেজিতে ভালো করার মূল চাবিকাঠি হলো—নিয়মিত পড়া, লেখা এবং বিশ্লেষণধর্মী চিন্তা করা।
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি
১. প্রয়োজনীয় বই ও উৎস
- Basic View
- The Anatomy of World Politics
- দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের সম্পাদকীয় ও বিশ্লেষণ
- বিবিসি বাংলা, দ্য ডেইলি স্টার বাংলা ও বিজনেস স্ট্যান্ডার্ডের ভিডিও কনটেন্ট
- এসব উৎস থেকে সমসাময়িক ঘটনাবলি সহজে বোঝা যায়।
২. এআই ও প্রযুক্তির ব্যবহার
- জটিল ধারণা সহজভাবে বোঝার জন্য AI ব্যবহার করা যেতে পারে
- তথ্য ও ডেটার আপডেট ও সত্যতা যাচাইয়ের জন্য Google ও নির্ভরযোগ্য উৎস ব্যবহার জরুরি
৩. টপিকভিত্তিক ডেটা ব্যাংক তৈরি (বাংলাদেশ বিষয়াবলি)
- শিক্ষা, কৃষি, অর্থনীতি, নারী উন্নয়ন, দুর্নীতি ও মেগা প্রজেক্ট—প্রতিটি বিষয়ের আলাদা নোট তৈরি করতে হবে
- প্রতিটি টপিকে সর্বশেষ তথ্য, চার্ট ও প্রাসঙ্গিক ডেটা সংযোজন করতে হবে
- মানচিত্র অঙ্কনের নিয়মিত অনুশীলন উত্তরের মান বাড়ায়
৪. আন্তর্জাতিক বিষয়াবলি ও কোটেশন ব্যাংক
- দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, বৈদেশিক সম্পর্ক, মধ্যপ্রাচ্য সংকট ও জলবায়ু কূটনীতি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে
- গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উদ্ধৃতি ও বিশ্লেষণ সংগ্রহ করে একটি আলাদা ‘কোটেশন ব্যাংক’ তৈরি করা যেতে পারে
- মানচিত্রভিত্তিক প্রস্তুতির পরামর্শ
বাংলাদেশ ও আন্তর্জাতিক ভূগোলভিত্তিক বিষয়গুলোতে মানচিত্র অঙ্কনের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষভাবে—
বাংলাদেশের ভূ-প্রকৃতি, নদ-নদী, কৃষি অঞ্চল প্রাকৃতিক সম্পদ, ইপিজেড ও রোহিঙ্গা ক্যাম্প দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক বাণিজ্যিক রুট মধ্যপ্রাচ্য ও গুরুত্বপূর্ণ প্রণালিগুলো (হরমুজ, বাব-এল-মান্দেব)
অতিরিক্ত কৌশল ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা
সংবিধানের অনুচ্ছেদ উল্লেখ করে উত্তর লিখলে তা বেশি গ্রহণযোগ্য হয় আন্তর্জাতিক সংস্থা (জাতিসংঘ, WTO, WHO) ও বৈশ্বিক চুক্তি (COP ইত্যাদি) সম্পর্কে আপডেট থাকা জরুরিসময় ধরে পয়েন্ট আকারে লেখার অনুশীলন করতে হবে তথ্যের উৎস (BBS, World Bank, WHO) উল্লেখ করলে উত্তর আরও প্রফেশনাল হয় বিসিএস লিখিত পরীক্ষায় সাফল্যের মূলমন্ত্র হলো নিয়মিত অনুশীলন, বিশ্লেষণধর্মী চিন্তা এবং সঠিক কৌশল অনুসরণ। সুশৃঙ্খল প্রস্তুতি ও ধারাবাহিক অধ্যবসায়ই একজন প্রার্থীকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে।