হোম > শিক্ষা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার

ঢাবি প্রতিনিধি

অধ্যাপক ড. তাহমিনা আখতার। ছবি: সংগৃহীত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. তাহমিনা আখতার। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন, ২০১৬-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক তাহমিনা আখতারকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটবে, তত দিন তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এ ছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জনস্বার্থে জারি করা হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক তাহমিনা আখতার দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।

‎তিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

এনসিটিবি ও পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

মানারাত ইউনিভার্সিটিতে পাকিস্তান-বাংলাদেশ একাডেমিক সেমিনার, সমঝোতা স্মারক স্বাক্ষর

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে বিইউএইচএসে র‌্যালি ও সেমিনার

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে এআই-ভিত্তিক ভাইভার চিন্তা সরকারের: শিক্ষামন্ত্রী

‎শিক্ষায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয়

এসএসসির ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু ১৫ জুন

যুক্তরাষ্ট্রে ব্যাচেলর পড়ার সুযোগ মিলবে সম্পূর্ণ বৃত্তি