ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে স্প্রিং ২০২৬-২৭ সেশনে ‘এক্সিকিউটিভ মাস্টার ইন ইনফরমেশন টেকনোলজি (এমআইটি)’ প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে।
মোট ৩৬ ক্রেডিট আওয়ারের এই প্রোগ্রামে ১০টি কোর্স এবং একটি প্রজেক্ট/ইন্টার্নশিপ অন্তর্ভুক্ত রয়েছে, যার ন্যূনতম সময়কাল ১ বছর ৬ মাস। আগ্রহীরা আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে অথবা আইআইটি অফিসে সরাসরি ১ হাজার ৫০০ টাকা জমা দিয়ে আবেদন করতে পারবেন।
এই কোর্সে আবেদনের জন্য প্রার্থীকে এসই/ সিএস/সিএসই/ সিআইটি/ আইটি/ আইসিটি/ইসিই/ইটিই/ ইইই/ পদার্থবিজ্ঞান/গণিত/পরিসংখ্যান/ রোবোটিক্স বা সমমানের বিষয়ে ৪ বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা ৪ বছরের স্নাতকসহ পিজিডিআইটি সম্পন্ন হতে হবে। তবে আইটি ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা ভর্তির ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন।
ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আইআইটি অফিসে (সকাল ১০টা থেকে রাত ৮টা) অথবা নির্ধারিত নম্বরে যোগাযোগ করা যাবে।