হোম > শিক্ষা

ছুটির পর মেধার ভিত্তিতে সিট, ঢাবি সিন্ডিকেটে সিদ্ধান্ত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভায় আরও সিদ্ধান্ত হয় যে, হল খোলার পর মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করে শিক্ষার্থীদের হলে ওঠানো হবে। 

সিন্ডিকেট সভার শুরুতে কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘর্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের আহত শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। সভায় বিস্তারিত আলোচনার পর বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভার সিদ্ধান্ত অনুসারে, উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ২৪ (এল) ধারার ক্ষমতাবলে শিক্ষার্থীদের নিরাপত্তা ও একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। সিদ্ধান্ত অনুসারে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে সব আবাসিক হল/হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের হল/হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হলো। 

ঢাবি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুসার, এরপর যখন হল খোলা হবে, তখন মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করে শিক্ষার্থীদের হলে ওঠানো হবে। এ সময় বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্য নির্দেশ দেওয়া হয়। 

এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষক ও শিক্ষার্থীদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিদ্যমান কোটাব্যবস্থার যৌক্তিক সমাধানের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয় সভায়।

স্কলারশিপ: চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড বৃত্তির সুযোগ

সিলেটে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’ অনুষ্ঠিত, জাতীয় পর্বে যাচ্ছে ৩ উদ্ভাবন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালা আপডেট করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

মহাবিশ্ব প্রসারণের নির্ভুল হার পরিমাপ করলেন আইইউবি শিক্ষকসহ ৪০ বিজ্ঞানী

অবশেষে শনিবার হচ্ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধান নিয়োগ পরীক্ষা

এআইইউবিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩৩ উদ্‌যাপিত

মাউশির মহাপরিচালক হলেন ড. সোহেল

ইতালির পাভিয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

বৈশাখের উৎসবে রঙিন আরপিএসইউ ক্যাম্পাস

ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুল অঙ্কের ফি আদায় করা হচ্ছে: শিক্ষামন্ত্রী