হোম > শিক্ষা

ইনডিপেনডেন্ট ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে ‘এফ ইলেভেন সি শার্প সিজন টু’ আলোকচিত্র প্রদর্শনী

বিজ্ঞপ্তি

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আলোকচিত্র প্রদর্শনী। ছবি: বিজ্ঞপ্তি

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী দ্বিতীয় পর্বের জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘এফ ইলেভেন সি শার্প সিজন টু’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান আলোকচিত্রীরা এই আয়োজনে অংশগ্রহণ করছেন। প্রদর্শনীতে স্থান পেয়েছে তাঁদের ক্যামেরায় তোলা নানা মুহূর্ত, জীবনের সৌন্দর্য ও ব্যতিক্রমধর্মী গল্প।

গতকাল শুক্রবার (১১ এপ্রিল) উৎসবের প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ফাইন আর্টস বিভাগের পরিচালক মোস্তফা জামান।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জাকির হোসেন রাজু, ইনডিপেনডেন্ট ফটোগ্রাফি ক্লাবের কো-অর্ডিনেটর ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক রিফাত আরা জেরিন এবং ডিভিশন অব স্টুডেন্ট অ্যাকটিভিটিসের প্রধান আতিফ মো. সাফি, আইইউবি এলএফইয়ের কো-অর্ডিনেটর তানভীর আহমেদ হারুন।

দুইটি ক্যাটাগরিতে সারা দেশ থেকে ১ হাজার ১৩৮ জন চিত্রগ্রাহকের তোলা ৭ হাজার ৪৫৬টি ছবি প্রদর্শনীর জন্য জমা পড়ে।

তার মধ্যে একক শ্রেণিতে ৪৮টি ও ফটো স্টোরিজ শ্রেণিতে ৭টি ছবির গল্প প্রদর্শিত হচ্ছে। ১৮ এপ্রিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে প্রদর্শনীর তৃতীয় পর্ব। সব পর্বই সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ২০ এপ্রিল আইইউবিতে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান।

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত

প্রকাশের আগেই বৃত্তির ফল ওয়েবসাইটে, ডিপিই কর্মকর্তা বরখাস্ত

‎প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাংগুয়েজ সেন্টার’ উদ্বোধন

জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবির প্রো-ভিসি, হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামের ৩ কেন্দ্রে ডিপ্লোমা পরীক্ষা স্থগিত

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১০ ও ১১ জুলাইয়ের ৫ পরীক্ষা স্থগিত

ডেঙ্গু প্রতিরোধে ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ

এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রে বহিষ্কার ৮০ পরীক্ষার্থী

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১১ পুরস্কার পেল অনিরুদ্ধ