হোম > শিক্ষা

মিসরের হেলওয়ান বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

শিক্ষা ডেস্ক

মিসরের হেলওয়ান বিশ্ববিদ্যালয় ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বৃত্তির আবেদন আহ্বান করেছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ কর্মসূচির আওতায় উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারবেন। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হেলওয়ান বিশ্ববিদ্যালয় মিসরের অন্যতম শীর্ষ সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান ও বিভিন্ন গবেষণামুখী বিষয়ে বিশ্ববিদ্যালয়টির সুনাম রয়েছে। এটি বৃহত্তর কায়রো অঞ্চলের হেলওয়ান শহরে অবস্থিত।

বৃত্তির সুযোগ-সুবিধা

  • পূর্ণ বৃত্তি: প্রথমবারের ভর্তি ফি এবং বার্ষিক টিউশন ফি সম্পূর্ণ মওকুফ।
  • আংশিক বৃত্তি: ভর্তি ফি ও বার্ষিক টিউশন ফির ৫০ শতাংশ মওকুফ।
  • বিশেষ প্রোগ্রাম বৃত্তি: নির্দিষ্ট বিশেষ কোর্সের ফি সম্পূর্ণ মওকুফ। তবে অন্যান্য প্রযোজ্য ব্যয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীকে বহন করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • মোটিভেশন লেটার
  • সব শিক্ষাগত সনদ ও নম্বরপত্র
  • স্নাতকোত্তর পর্যায়ের সর্বশেষ একাডেমিক সনদ
  • সাম্প্রতিক তোলা পাসপোর্ট ছবি
  • জন্মসনদ ও বৈধ পাসপোর্ট
  • মাধ্যমিক বা সমমানের সনদ
  • ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতকদের অগ্রাধিকার-সংক্রান্ত সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
  • ইংরেজি ভাষায় দক্ষতার সনদ
  • পিএইচডি বা গবেষণাভিত্তিক স্নাতকোত্তর প্রোগ্রামের গবেষণা প্রস্তাব

আবেদনের যোগ্যতা

  • পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য এশিয়া অথবা আরব অঞ্চলের কোনো দেশের নাগরিক হতে হবে।
  • হেলওয়ান বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে।
  • আবেদনকারীরা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের জন্য আবেদন করবেন।
  • একই সময়ে মিসরের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের বৃত্তি গ্রহণ করা যাবে না।

আবেদন যেভাবে

প্রার্থীদের প্রথমে হেলওয়ান বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে। আবেদন করা যাবে লিংকে

আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬।

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

শিক্ষা বোর্ড চেয়ারম্যানের পরামর্শ: আত্মবিশ্বাস রাখো, তুমি পারবে

সামার সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের উদ্যোগে ‘নেক্সাস সেমিনার সিরিজ’

এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএমজিএস মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদনের শেষ দিন আজ

প্রতিষ্ঠার ১০৬ বছর: আবাসন, খাবার, পরিবহন ও গবেষণা সংকটে ভারাক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজার

ঢাবি সিনেটে বিরোধী দলের দুজন এমপিকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব সামিনা লুৎফার

আগামী অর্থবছরে ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে: শিক্ষামন্ত্রী