হোম > শিক্ষা

কুবির ভিসি হিসেবে যোগদান করলেন অধ্যাপক ড. মঈন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সপ্তম উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. এ. এফ. এম. আব্দুল মঈন। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি তাঁর নিয়োগপত্রে স্বাক্ষর করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ পদে যোগ দেন। 

নিয়োগপত্রে স্বাক্ষর শেষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যে ও শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় পরিবারকে সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর রুমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন। 

এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ (মিজান-নাসির), বঙ্গবন্ধু পরিষদ (নন্দী-জুলহাস), শাখা ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ফুল দিয়ে তাঁকে বরণ করে নেয়। 

 

বিনা মূল্যে ‘কিউ-১’ জার্নালে গবেষণাপত্র প্রকাশের উপায়

ইউনিভার্সিটি অব কর্সিকার আইফেল বৃত্তি

নজরকাড়া কভার লেটার লেখার কৌশল

ঢাবিতে পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজে প্রফেশনাল মাস্টার্সে ভর্তি

‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার: ববি হাজ্জাজ

লিসেনিং ও রিডিং দক্ষতা বাড়ান

একাদশ শ্রেণির ভর্তি: তৃতীয় ধাপে আবেদন করার সূচি প্রকাশ

জাল শিক্ষা সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান এপিইউবির

রসায়নের রসে ডুব