হোম > শিক্ষা

সাউথইস্ট ইউনিভার্সিটিতে অ্যাক্রেডিটেশন প্রস্তুতিবিষয়ক কর্মশালা

আজকের পত্রিকা ডেস্ক­

সাউথইস্ট ইউনিভার্সিটিতে অ্যাক্রেডিটেশন প্রস্তুতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) সহযোগিতায় সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি: ডকুমেন্টেশন ও এভিডেন্স’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জানুয়ারি আয়োজিত কর্মশালাটি এ বিশ্ববিদ্যালয়ের ১৭টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্যদের জন্য আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধিতে অ্যাক্রেডিটেশনের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন। একাডেমিক উৎকর্ষতা ও ধারাবাহিক গুণগত উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তাঁরা।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এস এম কবির। তিনি অ্যাক্রেডিটেশন ডকুমেন্টেশন ও এভিডেন্স ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন। অধ্যাপক কবির এই অনুষ্ঠানের সভাপতিও ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাউথইস্ট ইউনিভার্সিটির আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুম। উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পরে কর্মশালার সমাপ্তিতে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক (অ্যাক্রেডিটেশন) অধ্যাপক নাসির উদ্দিন আহম্মেদ।

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসায় কড়াকড়ি, অবস্থানের সুযোগ সীমিত হচ্ছে

চট্টগ্রাম বিভাগে এইচএসসি পরীক্ষা ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু

প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র, ২৫ মিনিট পর দেওয়া নতুন প্রশ্নপত্রও গত বছরের

চীনে উচ্চশিক্ষা: স্নাতকোত্তর ও পিএইচডি গবেষণার সুযোগ

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন জবির পদার্থবিজ্ঞান বিভাগের ৬ শিক্ষার্থী

টেকাথন ন্যাশনালসে দুই বিভাগে চ্যাম্পিয়ন সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

পর্যটন খাতের অংশীজনদের নিয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গোলটেবিল বৈঠক

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১৭-১৮ জুলাইয়ের বিভিন্ন পরীক্ষা স্থগিত

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী