হোম > শিক্ষা

ঢাবির জাপানিজ স্টাডিজে প্রফেশনাল স্নাতকোত্তরে ভর্তি

শিক্ষা ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত জাপানিজ স্টাডিজ বিভাগে ‘প্রফেশনাল মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজ (পিএমজেএস) ২০২৭’ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। ন্যূনতম ২.৫০ সিজিপিএ (৪-এর স্কেলে) নিয়ে স্নাতক পাস প্রার্থীরা এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীরা আগামী ২২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ১২ মাস মেয়াদি এ পেশাদার প্রোগ্রামটি দুই সেমিস্টারে মোট ৪৪ ক্রেডিট আওয়ারে সম্পন্ন হবে।

চাকরিজীবী ও পেশাজীবীদের সুবিধার কথা বিবেচনা করে প্রোগ্রামটির নিয়মিত ক্লাস প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। এ ছাড়া সর্বোচ্চ ৩০ শতাংশ ক্লাস অনলাইনে করার সুযোগ থাকবে।

আবেদনকারী প্রার্থীদের আগামী ২৭ নভেম্বর সকাল ১০টায় লিখিত ভর্তি পরীক্ষায় অংশ নিতে