হোম > শিক্ষা

ঢাবি শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্টের নীতিগত সিদ্ধান্ত

প্রতিনিধি, ঢাবি

শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত এক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজকে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এই প্রক্রিয়ায় আমরা প্রবেশ করব।

কখন থেকে ডোপ টেস্ট প্রক্রিয়া শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, শুরু করার আগে আমাদের কিছু কাজ রয়েছে। আমাদের প্রস্তুতির প্রয়োজন রয়েছে। প্রস্তুতির জন্য আমাদের মেডিকেল প্রধানকে আহ্বায়ক করে একটা কমিটি করা হয়েছে। সে কমিটি কবে থেকে শুরু করবে, কীভাবে শুরু করবে তার একটা নীতিমালা প্রণয়ন করবে।

সামার সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের উদ্যোগে ‘নেক্সাস সেমিনার সিরিজ’

এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএমজিএস মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদনের শেষ দিন আজ

প্রতিষ্ঠার ১০৬ বছর: আবাসন, খাবার, পরিবহন ও গবেষণা সংকটে ভারাক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজার

ঢাবি সিনেটে বিরোধী দলের দুজন এমপিকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব সামিনা লুৎফার

আগামী অর্থবছরে ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে: শিক্ষামন্ত্রী

জবিতে ৩৩০ কোটি টাকার বাজেট, গবেষণা ও পরিবহনে নেই বরাদ্দ

ঢাবিতে ১ হাজার কোটি টাকার বাজেট, গবেষণা খাতে বরাদ্দ শূন্য