সৌদি আরবের মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা। বিশ্ববিদ্যালয়টি ২০২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে বৃত্তি নিয়ে পড়ার সুযোগ দিচ্ছে। বিশ্বের যেকোনো দেশের যোগ্য মুসলিম শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। শিক্ষা, আবাসন, ভাতা ও অন্য সুবিধাসহ এ বৃত্তি কর্মসূচি আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা অর্জনের এক অনন্য সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা ১৯৬১ সালে সৌদি আরব সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ইসলামের পবিত্র নগরী মদিনায় এর অবস্থান। বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা দেওয়ার জন্য সুপরিচিত।
প্রকৌশল অনুষদ: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (৫ বছর), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (৫ বছর), সিভিল ইঞ্জিনিয়ারিং (৫ বছর)।
কম্পিউটার অনুষদ: কম্পিউটার সায়েন্স (৫ বছর), ইনফরমেশন সিস্টেমস (৫ বছর),
ইনফরমেশন টেকনোলজি (৫ বছর)
বিজ্ঞান অনুষদ: পদার্থবিজ্ঞান (৪ বছর), রসায়ন (৪ বছর), গণিত (৪ বছর)
অন্যান্য বিভাগ: শরিয়াহ (ইসলামি আইন) (৪ বছর), আকিদা ও ধর্মতত্ত্ব (৪ বছর), কোরআন ও ইসলামিক স্টাডিজ (৪ বছর), হাদিস ও ইসলামিক স্টাডিজ (৪ বছর), আরবি ভাষা (৪ বছর), আইন ব্যবস্থা (৪ বছর)
পাসপোর্ট (যদি থাকে), জন্ম সনদ, মাধ্যমিক/জিসিএসই/এ-লেভেল ট্রান্সক্রিপ্ট, মাধ্যমিক/জিসিএসই/এ-লেভেল সার্টিফিকেট, আচরণ সনদ
আবেদনপ্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এই
ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২১ মে ২০২৬