হোম > শিক্ষা

মৌলিক গবেষণায় গুরুত্ব দিতে ঢাবি উপাচার্যের আহ্বান

প্রতিনিধি, ঢাবি

মৌলিক গবেষণা ও উদ্ভাবনী শক্তির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা শেষে এ কথা বলেন উপাচার্য। 

আজ রোববার সকাল ১০টায় প্রতিটি আবাসিক হল থেকে শতবর্ষের লোগোযুক্ত টি-শার্ট পরিধান করে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অপরাজেয় বাংলার সামনে সমবেত হন। পরে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে শোভাযাত্রা কলাভবনের সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। 

শহীদ মিনারে জাতীয় সংগীত, ‘আমরা সবাই বাঙালি’ ও বিশ্ববিদ্যালয়ের থিম সং গাওয়া হয়। এরপর সেখানে কিছুক্ষণ অবস্থানের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

শোভাযাত্রায় অংশ নেওয়া শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীসহ সবার প্রতি ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, ‘আমরা আশা করি সামনের দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্ছ্বাস ও মানবিকতার বিকাশ ঘটাবে। আর এটি হবে বিশ্ববিদ্যালয়ের একমাত্র উপজীব্য ও শক্তি।’ মৌলিক গবেষণার ওপর গুরুত্বারোপ করে জাতির প্রত্যাশা পূরণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য। 

ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আমরা শতবর্ষ উদ্‌যাপন করছি এবং পরবর্তী শতবর্ষ উদ্‌যাপনের জন্য আমরা বিশ্ববিদ্যালয়কে প্রস্তুত করব। সে ক্ষেত্রে মানবতার জয়গান প্রস্ফুটিত হবে। অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ বিকশিত হবে। এই বিকাশের ফলে এর পাশাপাশি আমরা গুরুত্বারোপ করব মৌলিক গবেষণা ও উদ্ভাবনী শক্তির ওপর। সেটিই আমাদের চতুর্থ শিল্পবিপ্লবের যে সুবিধাগুলো আছে তা ভোগ করতে দেবে।’

শোভাযাত্রায় বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালক, সিনেট ও সিন্ডিকেটের সদস্য, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কর্মচারী সমিতি, হোস্টেলসহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সব পর্যায়ের মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

সিএসই না পড়েও তৈরি করুন নিজের অ্যাপ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমপিএইচ কোর্সে ভর্তি

হার্ভার্ডে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ

২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব: শিক্ষামন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে অধ্যাপক নাসির আহমাদ

এইচএসসির ফল জানা যাবে যে তিন উপায়ে

পেছাল এইচএসসির ফলাফল প্রকাশের তারিখ

বাংলাদেশের সঙ্গে যৌথ গবেষণাগার প্রতিষ্ঠার প্রস্তাব ইউনান বিশ্ববিদ্যালয়ের

বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির এক যুগ পূর্তি উদ্‌যাপন

নারী প্রতিনিধিত্ব ও যৌথ গ্রন্থ রচনা নিয়ে ডিআইইউতে গোলটেবিল আলোচনা