জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাসির আহমাদ।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রথম বিধির ১৫(১) বিধি মোতাবেক অধ্যাপক ড. নাসির আহমাদকে আগামী দুই বছরের জন্য এই দায়িত্ব প্রদান করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে এই নিয়োগ কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।