হোম > শিক্ষা

উত্তরায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, জবি

উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি কোচিং সেন্টার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতরাতে উত্তরা পূর্ব থানা-পুলিশ মোহাম্মদ মেসবাহ নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। মেসবাহ জগন্নাথ বিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। 

ময়নাতদন্তের জন্য আজ সোমবার (২৩ আগস্ট) সকালে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

মেসবাহর সহপাঠীরা জানান, বেশ কিছুদিন ধরেই সে বিষণ্নতায় ভুগছিলেন মেসবাহ। ব্যক্তিগত কারণে মেসবাহ আত্মহত্যা করে থাকতে পারে সন্দেহ তাঁদের। 

উত্তরা পূর্ব থানার ওসি জহিরুল ইসলাম জানান, করোনার আগে তিন ভাই মিলে একটি কোচিং সেন্টার চালু করে, সেখানে তিন ভাই এক সাথে থাকত। আমরা ধারণা করছি এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। 

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, আমরা বিষয়টি জেনেছি। আমরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছি এবং মেডিকেলে প্রতিনিধি পাঠাচ্ছি। 

সিএসই না পড়েও তৈরি করুন নিজের অ্যাপ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমপিএইচ কোর্সে ভর্তি

হার্ভার্ডে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ

২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব: শিক্ষামন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে অধ্যাপক নাসির আহমাদ

এইচএসসির ফল জানা যাবে যে তিন উপায়ে

পেছাল এইচএসসির ফলাফল প্রকাশের তারিখ

বাংলাদেশের সঙ্গে যৌথ গবেষণাগার প্রতিষ্ঠার প্রস্তাব ইউনান বিশ্ববিদ্যালয়ের

বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির এক যুগ পূর্তি উদ্‌যাপন

নারী প্রতিনিধিত্ব ও যৌথ গ্রন্থ রচনা নিয়ে ডিআইইউতে গোলটেবিল আলোচনা